কৌশলে এটিএম কার্ড বদলে যেভাবে টাকা হাতিয়ে নিতো চক্রটি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০১:৫০ পিএম

ব্যাংকের এটিএম কার্ড বদল করে মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার সাথে জড়িত একটি চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এক পুলিশ কর্মকর্তার স্ত্রী প্রতারিত হবার পর জানা যায় চক্রটি ২০১৫ সাল থেকে এই প্রতারণা করে আসছিলো।

ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে আসা নারী ও বৃদ্ধদের টার্গেট করে কার্ড বদলে নিতো প্রতারকরা।

ডাচ বাংলা ব্যাংকেরে ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রতারক শহিদুল একটি বুথে গিয়ে সেই বুথের মেশিনে মোবাইল অপারেটিং সিস্টেম যুক্ত করে। পরে একজন গ্রাহক টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হলে পিছনে দাঁড়িয়ে থাকা প্রতারক শহিদুল সাহায্য করার নাম করে তার কার্ডটি নিয়ে মুহূর্তেই সেটি বদলে ফেলে। সাথে পিন নাম্বার হাতিয়ে নেয়। পরে প্রতারক সব টাকা তুলে নেয়।

ভুক্তভোগী ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, প্রতারক আমাকে বললো- কার্ডটা দেন, আমি সহায়তা করি। এরপর সে তার হাতে থাকা আরেকটি কার্ডের সাথে এই কার্ডটি মুহূর্তে বদলে ফেলে। পরে আমি কিছু বুঝে ওঠার আগেই- সে আমাকে তার হাতে থাকা অন্য কার্ডটি দিয়ে চলে যায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ জানান, প্রতারক শহিদুল ও তার সহযোগীরা ২০১৫ সাল থেকে এই কাজ করে আসছে। কখনো পাঁচ লাখ কখনো দশ লাখ বা কখনো তারও বেশি টাকা হাতিয়ে নিয়েছে তারা। পুলিশ বিষয়টি জানতে পারে যখন এক পুলিশ কর্মকর্তার স্ত্রী এই প্রতারণার শিকার হন।

হারুন অর রশিদ বলেন, এই চক্রটি বৃদ্ধ ও নারীদের বেশি টার্গেট করতো। তারা সহায়তার কথা বলেই মানুষকে ফাঁদে ফেলে।

ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সময়ে অপরিচিত কারও সহযোগিতা নেয়া থেকে গ্রাহকদের বিরত থাকার আহ্বান জানান ডিবি প্রধান।

 

একাত্তর/আরএ
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে চীনা চক্রের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ‘সাইবার দাসত্ব’ ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৩ জুন) দুপুরে দেশে ফিরেছেন।...
অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া একটি মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর