আগুন সন্ত্রাসের অমানবিক বর্ণনা দিলেন ভুক্তভোগীরা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

‘আমাদের মাথার ছায়া নেই ১০ বছর। ২০১৩ সালের ২৭ অক্টোবর আমার বাবার গাড়ির ওপর পেট্রোল বোমা মারে। বাবাকে হত্যা করা হয়। অথচ হত্যাকারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে। আজ মানবতার কথা বলে বিএনপি, আমাদের মানবতার বিচার কে করবে?’ আগুনে দগ্ধ হয়ে নিহত আলমগীর হোসেন শিমুলের সন্তান জাফর হোসেন এ প্রশ্ন রাখেন।

শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বিএনপি-জামায়াত কর্তৃক মানুষ পোড়ানোর প্রতিবাদ ও বিচারের দাবিতে’ মানববন্ধনের আয়োজন করে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন। এ কর্মসূচিতে অংশ নিয়ে আগুন সন্ত্রাসের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যরা শুনিয়েছেন নির্মমতার কথা, তাদের কষ্টের কথা।

আগুনসন্ত্রাসের আরেক ভিকটিম লিটন মিয়া বলেন, সেদিন ছিলো শুক্রবার। চানখারপুল থেকে লেগুনায় ওঠার পর ককটেলের বিস্ফোরণে ভেতরে থাকা ১৩ জন আহত হই। গাড়িতে আগুন ধরে যায়। আমরা তো রাজনীতি করি না, আমাদের কী অপরাধ ছিলো? আমাদের দোষ, আমরা খেটে খাই। এখন পর্যন্ত এ ঘটনার বিচার হয়নি৷ তাদেরকে আইনের আওতায় আনা হোক।

পেট্রোল বোমায় স্বামী-সন্তান হারানো মাশরুহা বেগম বলেন, ২০১৫ সালে স্বামী ও কোলের শিশু মাইশা নাহিয়ানকে নিয়ে বাসে যাচ্ছিলাম। পেট্রোল বোমায় চলন্ত বাসে দাউ দাউ করে আগুন ধরে যায়। আমার স্বামী ধাক্কা দিয়ে আমাকে জানালা দিয়ে ফেলে দেয়। কিন্তু চোখের সামনে স্বামী ও সন্তানকে হারাই। আমার বেঁচে থাকা দুঃস্বপ্নের মত, এটা কে কি বেঁচে থাকা বলে? এভাবে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারবেন না, এভাবে পরিবারকে পঙ্গু করে মারবেন না।

কেবল মাশরুহা বা লিটন মিয়া নন, এই মানববন্ধনে জমির আলী, জাহেদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট খাদিজা নাসরীন, নিহত নাহিদের মা রুনী বেগম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বক্তব্য দেন। তাদের সবার প্রশ্ন- বিএনপির এই সহিংসতার মধ্যে কারা মানবিকতা দেখতে পায়, সেটি তারা জানতে চান।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ২০১৩-১৪ সালে খালেদা জিয়া আর এখন তারেক জিয়ার নেতৃত্বে এ আগুন সন্ত্রাস চলছে। কেউ কেউ তাদের সঙ্গে আলোচনা করার জন্য বিবৃতি দেয়। কিন্তু সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হয় না। তাদেরকে নির্মূল করতে আমরা বদ্ধ পরিকর। জনগণের রায়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, শেষ আগুন সন্ত্রাসীকে নির্মূল করতে আমরা বদ্ধ পরিকর। এদেরকে নির্মূল করা না গেলে দেশে শান্তি স্থাপন করা যাবে না।

মন্ত্রী আরও বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার বৈঠক হয়েছে। সেখানে আমি প্রশ্ন করেছি, পৃথিবীর কোথাও রাজনৈতিক উদ্দেশ্যে পেট্রোল বোমা-মানুষ হত্যা হচ্ছে কিনা। তারপর তিনি স্বীকার করেছে, গত ২০ বছরে পৃথিবীর কোথাও এ রকম কিছু ঘটেনি।’

 শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বিএনপি-জামায়াত কর্তৃক মানুষ পোড়ানোর প্রতিবাদ ও বিচারের দাবিতে’ মানববন্ধনের আয়োজন করে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন। ইমেজ: একাত্তর

এ সময় মানুষ পুড়িয়ে মারার রাজনীতি যারা করে তারা দেশ জাতি সমাজের শত্রু উল্লেখ করে তিনি আগুন সন্ত্রাসের মূলোৎপাটন প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এদের অর্থদাতা হুকুমদাতা, মদতদাতাদের ধরতে হবে। বিএনপি জামায়াত নেতাদের অর্থে, হুকুমে, মদদে এ হত্যা চলছে। এদের বিচার না হলে এই আগুন সন্ত্রাস বন্ধ হবে না।

হাছান মাহমুদ বিএনপির কাছে প্রশ্ন রেখে বলেন, এই মানুষের আর্তনাদ কি আপনাদের কানে পৌঁছায় না? আসলে কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমন বিএনপি-জামায়াতও কখনও ভালো হবে না। সুতরাং এদের নির্মূল করতে হবে।’

এ সময় সংহতি জানিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, হত্যা সন্ত্রাসের মাধ্যমে বিএনপির সৃষ্টি হয়েছে, খালেদা জিয়া একই কাজ চালিয়ে গেছে এখনও একই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে৷ তাদের রক্তে সন্ত্রাস মিশে আছে। তারা দেশকে আবার পাকিস্তানি, তালেবানি রাষ্ট্র বানাতে চায়।’

মানববন্ধনে অংশ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আগুন সন্ত্রাস বন্ধে, ভবিষ্যতে নতুন আইন করার পাশাপাশি ২০১৩-১৪ সালে জামায়াত বিএনপির সন্ত্রাসীদের চিহ্নিত করে প্রচলিত আইনেই শাস্তির দাবি জানান।

এআরএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর