চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম

উচ্চ আদালতের বিচারকদের নিয়ে মন্তব্য করার জেরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামরুল ইসলাম নামের এক আইনজীবী এ আবেদন করেছেন।

চুন্নুর বিরুদ্ধে অভিযোগ, তিনি উচ্চ আদালতের বিচারপতিদের যোগ্যতা নিয়ে অবমাননাকর মন্তব্যে করেছেন।

আবেদনে চুন্নু আদালতে সশরীরে হাজির করে বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনটি চেম্বার আদালতে উপস্থাপন করা হবে বুধবার।

আবেদনে বলা হয়েছে, গত ১৪ নভেম্বর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘উচ্চ আদালতে সবচেয়ে বেশি প্রয়োজন ব্রিলিয়ান্ট লোকদের বিচারপতি হওয়া। কিন্তু সেখানে সবচেয়ে অযোগ্য লোক বিচারপতি হন। মেট্রিক থার্ড ডিভিশন, ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন, বিএ থার্ড ডিভিশন, সেন্ট্রাল ল কলেজে কোনোমতে টাইন্না-টুইন্না নাইটে পাস, সেও বিচারক’।

পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কিশোরগঞ্জ-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোট করছেন। 

আরবি 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর