চলন্ত ট্রাকের চাকা ফেটে প্রাইভেটকারে ধাক্কা, চালক নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চলন্ত ট্রাকের চাকা ফেটে পাশ দিয়ে যাওয়া প্রাইভেটকারে ধাক্কা দিলে কারের চালক নিহত ও আহত হয়েছেন প্রাইভেটকারের দুই যাত্রী। রোববার সকালে উপজেলার চনপাড়া ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালক মেহেদী হাসান (২৫)  পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মো. মাইনুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ মুগদায় থাকতেন এবং ভাড়ায় প্রাইভেটকার চালাতেন। 

মেহেদীর বাবা জানান, মেহেদী সকালে গাড়ি নিয়ে বের হয়েছিল। পরে খবর পান তিনি  আড়াইহাজার ইপিজেডের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ইউএস বাংলা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় পান তিনি। 

মেহেদীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি জানান, একটি ড্রাম ভর্তি ট্রাকের চাকা বাস্ট হয়ে মেহেদীর গাড়ির ওপর পড়লে প্রাইভেটকারে থাকা দুইজন যাত্রীসহ মেহেদী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যান। সেখানে মেহেদীর অবস্থা গুরুতর হওয়ায়  তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল নয়টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নিহতের মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

একাত্তর/জো
রাজধানীর শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক ও তার আরোহী এক বিদেশি শিক্ষক নিহত হয়েছেন।
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুটি বাসের চাকার পিষ্ট হয়ে এক নারী শিক্ষক নিহত হয়েছেন।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর