আগুনে পুড়িয়ে মানুষ হত্যার নিন্দায় ঢাবি শিক্ষকরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

নেত্রকোণা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চার নিরীহ যাত্রী নির্মমভাবে দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। বর্বর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকরা। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ ১৫০ জন শিক্ষকের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।    
বিবৃতিতে বলা হয়, আমরা এই বর্বর ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 

মানবতাবিরোধী জঘন্যতম এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণমাধ্যমে প্রকাশিত খবরে নির্মমতার যে চিত্র ফুটে উঠেছে, তা একাত্তরের বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। মানবতাবিরোধী এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। রাজনৈতিক কর্মসূচির নামে ২০১৩ সাল থেকে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বহু মানুষকে হত্যা করা হয়েছে। 

এতে আরও বলা হয়, নিরীহ গবাদিপশু, গাছ-পালা, রাস্তা-ঘাট, যানবাহন কোনো কিছুই এদের হাত থেকে রেহায় পায়নি। অনেক মানুষ এখনও আগুন সন্ত্রাসের ক্ষত বহন করছেন। পরিবারের কর্মক্ষম সদস্যকে হারিয়ে বহু পরিবার সর্বশান্ত। অনেক নিষ্পাপ শিশু এতিম হয়েছেন। ধারণা করা যায়, রাজনৈতিকভাবে ব্যর্থ একটি গোষ্ঠী দেশের শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য ধারাবাহিকভাবে এ ধরনের বর্বরতা চালিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আহবান জানাই এ ধরনের ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। 

নিরাপদ রেলযাত্রাকে বিঘ্নিত করার জন্য সন্ত্রাসীরা যাত্রীবেশে এ ধরনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার দাবি জানিয়ে বিবৃতিতে শিক্ষকরা বলেন, যাত্রীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের সন্ত্রাসরোধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে এ ধরনের বর্বর ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে একাত্ম হয়ে প্রতিবাদ জানাতে দেশের বিবেকবান নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 

বিবৃতিতে সই করা শিক্ষকদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামূল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ আলী, শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জিয়া রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস ছামাদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, আবু হোসেন মুহাম্মদ আহসান, মোহাম্মদ শরিফ উল ইসলাম, মিসেস মাহিন মোহিদ, অধ্যাপক ড. হারুনর রশীদ খান,  অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, অধ্যাপক লাফিফা জামাল, অধ্যাপক ড. মিহির লাল সাহা, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. অহিদুজ্জামানসহ ১৫০ শিক্ষক।

একাত্তর/এসি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর