খিলগাঁওয়ে পিয়নের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। তবে, পুলিশ বলছে- ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।

নিহত মো. আলাউদ্দিন (৫০) ঢাকার নন্দীপাড়ার ৪ নম্বর রোডের  স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত ইয়ার মোহাম্মদ ইসহাক। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।

আলাউদ্দিন টাঙ্গাইলের সখিপুর পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমের পিয়ন হিসেবে কাজ করতেন।

খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন জানান, তারা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

পরিবারের বরাতে তিনি বলেন, পরিবারের সদস্যরা দাবি করছেন- ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে অনেক বিষয় পরিষ্কার হবে।

নিহত মো. আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন বলেন, তার বাবা সকালে টাঙ্গাইলের নিজের কর্মস্থল থেকে ফিরে জানালা দিয়ে তার মায়ের কাছে মোবাইল রেখে বাইরে চলে যান, পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নাসির বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে সম্প্রতি একটি চুরির ঘটনা ঘটেছে। যা নিয়ে তার বাবা বেশ চিন্তিত ছিলেন। কর্তৃপক্ষ তার বাবাকে মামলার ভয় দেখানোর পাশাপাশি বেতন আটকে দিয়ে অপমান করেছে।

একাত্তর/আরএ
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর