গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে তুলকালাম, পাঁচ পুলিশ আহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

রাজধানীর রামপুরায় এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে। স্থানীয় জনতার হামলায় আহত হয়েছে পাঁচ পুলিশ সদস্য, হামলা চালানো হয়েছে একটি বাড়িতেও। 

রোববার সকালে বনশ্রী ডি-ব্লকের চার নম্বর রোডের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে। ওই বাড়ির  ছয় তলা থেকে রহস্য জনকভাবে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান আসমা বেগম (৪২)।

কিশোরগঞ্জের বাজিতপুরের কোকরাই গ্রামের মনু মিয়ার মেয়ে আসমা। তিনি বনশ্রীর ওই বাড়িতে গৃহকর্মী ছিলেন। 

আসমার মৃত্যুর খবর শুনেই ওই এলাকায় জড়ো হয় স্থানীয় উৎশুক জনতা। এরপর তারা হামলা চালায় ওই বাড়িতে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। ঐ বাড়ির নিচে পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

পুলিশ এসে তাদের থামানোর চেষ্টা করলে উৎসাহী জনতা পুলিশের ওপর হামলা করে বসে। ইটের আঘাতে থানার রামপুরা থানার ওসি সহ পাঁচ পুলিশ আহত হয়। 

এক পর্যায়ে পুলিশ তাদের থামানোর পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

রামপুরা থানার উপ-পরিদর্শক তওফিকা ইয়াসমিন জানান, গৃহকর্মী আসমা মিরপুরের মধ্য মনিপুরের বাসিন্দা কানিজ ফাতেমার বাসায় দুই মাস ধরে কাজ করছিলেন। দু'দিন আসমা কে নিয়ে বনশ্রীতে বাবা দেলোয়ার হোসেন এর বাসায় বেড়াতে আসেন। 

তিনি বলেন, কানিজ ফাতেমা জানিয়েছেন, রোববার ভোরে আসমা কাপড় কাঁচার কথা বলেন। ফাতেমা তাকে ঘুমিয়ে থাকতে বলেন। এর পর আর কিছু জানেন না তিনি। 

রামপুরা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

আরবি 
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর