ধানমন্ডির পুলিশবক্সে অটো চালকদের হামলা-ভাঙচুর

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ায় তারা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা করেছে। এ ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেন। অটোরিকশা চালাতে বাধা দেওয়ায় চালকরা একত্র হয়ে অতর্কিতভাবে পুলিশের ট্রাফিক বক্সে হামলা করে।

সন্ধ্যা ছয়টার দিকে হামলাকারীরা আরেক দফা সংগঠিত হওয়ার চেষ্টা চালায়। সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কেএসএইচ
রাজধানীর ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর এলাকাকে কোনোভাবেই বাণিজ্যিক এলাকায় পরিণত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
ধানমন্ডির পুরোনো ২৭ নাম্বার রোডের নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’। নামফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার থেকে চাঁদা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর