ট্রেনে আগুন: ‘ছেলে বের হতে পারলেও তার স্ত্রী পারেনি’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আসিফ মো. খান (৩০) নামে এক ব্যক্তিকে শেখ হাসিনা জার্তীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের আট শতাংশ দগ্ধ হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ আসিফ চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে আসিফের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা আবু সিদ্দিক খান জানান, আগুন লাগা বগি থেকে ছেলে বের হতে পারলেও ছেলে বউ নাতাশা বের হতে পারেনি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। বর্তমানে তারা ৭৬ শরৎ গুপ্ত রোড গেন্ডারিয়ার নারিন্দায় থাকেন। 

আবু সিদ্দিক খান বলেন, আসিফ ও তার স্ত্রী নাতাশা ফরিদপুরের ভাঙ্গা আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ঘটনা শিকার হয়। আগুন লাগার পর তারা দরজা দিয়ে বের হতে না পেরে ছেলে জানালা দিয়ে মাথা বের করেন। সে সময়ে লোকজন তাকে টেনে বের করতে পারলেও তার স্ত্রী নাতাশা বের হতে পারেনি। ধারনা করা হচ্ছে, নাতাশা ট্রেনে রয়ে গেছে। আমরা এখনও নাতাশাকে পাইনি। 

ভোট ঠেকানোর আন্দোলনে থাকা বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে হরতালকারীরা।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে ওই ট্রেনের চারটি বগিতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

একাত্তর/এসি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর