রাজধানীর এতো ভোটার কোথায় যায়? 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম

ঢাকায় দুই কোটির বেশি মানুষ বাস করে। এরমধ্যে দুই সিটি কর্পোরেশন এলাকাতেই প্রায় ৫৫ লাখ ভোটার রয়েছে। তারপরেও প্রতি বছর ঢাকায় ভোট দিতে কেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যা অনেক কম থাকে। এর প্রধান তিনটি কারণের কথা বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। 

তারা বলছেন, রাজধানী ঢাকার এতো মানুষ কিন্তু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকে কেন? সে প্রশ্নের জবাব পেতে হলে আগে বুঝতে হবে, ঢাকায় কারা থাকে? এরমধ্যে কতজন ঢাকার ভোটার। 

ঢাকায় বেশিরভাগ মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে কর্মসূত্রে ঢাকায় থাকে। যাদের অনেকেই এখানকার ভোটার না। নির্বাচন রোববার এবং তার আগের দুইদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় তিনদিনের ছুটিতে বেশিরভাগ রাজধানী ছেড়েছে। ঢাকার মোহম্মদপুরের বাসিন্দা রবিন সিকদার রংপুরের ভোটার। ছুটি পাওয়া গেছে বলে ভোট দিতে পরিবারসহ রওনা দিয়েছেন। 

তিনি বলেন, সচরাচর ভোট দিতে যাওয়া হয় না। এবার ছুটি পেয়েছি। আমার প্রার্থীও আছে। বন্ধুবান্ধব পরিবার নিয়ে এক সাথে যাওয়ার পরিকল্পনা করেছি। ঢাকার তিতুমীর কলেজের কর্মচারী দিলীপ কুমার বিশ্বাস থাকেন মহাখালীর আমতলীতে। তার বাড়ি কুমিল্লা-৮ আসনের বরুড়ায়। তিনিও ভোট দিতে এলাকায় যাবেন। ঢাকায় তার পরিবারের তিনটি ভোট রয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, টানা তিনদিনের ছুটিতে রাজধানীবাসী গ্রামে চলে গেছে, নির্বাচন নিয়ে বিএনপির নেতিবাচক প্রচারণা ও ভোট কেন্দ্রে যেতে বাধাদান এবং হরতাল ডাকায় নিরাপত্তা শঙ্কার জায়গা থেকে ভোটের হার ঢাকায় কম থাকতে পারে। 

মিরপুর ১০ নম্বরের বাসিন্দা রেজানুর রহমান ফাঁকা রাস্তায় সকালের চা পান করছিলেন। ভোট দেবেন? এই প্রশ্নে তিনি বলেন, হরতালের মধ্যে কেন্দ্রে গিয়ে সুস্থভাবে বাসায় ফিরতে পারবো কিনা সেইটা ভাবছি। তারপরেও পরিস্থিতি বুঝে যাওয়ার ইচ্ছে আছে।  

তিনি আরও বলেন, ভোটে না এসে এভাবে হরতাল-অবরোধ দিয়ে নির্বাচন ঠেকানো কাপুরুষতার লক্ষণ। রেজানুরের সুরে হকার সাইফুল বলেন, ভোট দেয়া আমার নাগরিক অধিকার, আমি সেটা জানি। কিন্তু পরিবারের কথাও তো ভাবতে হয়। কাজের চাপে মায়ের ওখানে যেতে পারি না। আমি ঢাকার ভোটার কিন্তু তাও ঢাকায় থাকতে পারছি না।

ঢাকার আগারগাঁও এর নার্সারির কর্মী রাকিব শুক্রবার রাতে বাড়ি রওনা দিয়েছেন। তিনি বলেন, আমার মেসের কেউ নেই। সবাই যার যার এলাকায় চলে গেছে। ঈদের পর এমন ছুটি কম পাওয়া যায়। ভোট দিতে যাব বললে মালিকও নিষেধ করে না। দু'দিন ছুটি বাড়িয়ে নিয়ে পাঁচ দিনের জন্য বাড়ি যাচ্ছি। 

এলাকার ভোট আর ঢাকার ভোটে অনেক পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় ভোট বুঝা যায় না। আমি এখানকার ভোটার না। এখানে কে কী প্রচার করলো তাতে আমার কী আসে যায়। এলাকায় গিয়ে শেষ দিনে প্রচারটা ধরতে না পারলেও, সবাই বেশ আড্ডা দেওয়া হবে। ভোট ভোট উৎসব।

ঢাকায় কারা থাকেন আর তারা উৎসবের সময় কোথায় যায় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জিয়া রহমান বলেন, ঈদের সময় কোটি মোবাইল সিম ঢাকার বাইরে যায়। তাদের কয়জন ঢাকার থাকেন। এ প্রশ্নের উত্তর পেলেই বুঝতে পারবেন কেনো ঢাকায় ভোটকেন্দ্রে ভোটার তুলনামূলক কম থাকে। গণমাধ্যমগুলোতে দেখলাম লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছাড়ছে। তাদের মধ্যে অনেকে ঢাকার ভোটার। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চলে যাচ্ছে। দুরকমেরই আছে, একদল ঢাকার ভোটারই নন আর আরেকদল ভোটার হলেও ছুটি কাটাতে ঢাকা ছেড়ে চলে যান। 

এআরএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর