নতুন সূচির প্রথম দিনে মেট্রোরেলে উপচানো ভিড়

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম

চলাচলের সময় বাড়ানোর প্রথম দিনেই যাত্রীদের উপচে পড়া ভিড় ছিলো মেট্রোরেলে। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে যাত্রীদের বেশিরভাগই বেসরকারি অফিসগামী আর শিক্ষার্থী। টিকেট কাটতে দীর্ঘসময় লাগায় কাউন্টার বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। তবে, এমআরটি পাস ব্যবহারকারীরা এই টিকেট কাটার ঝামেলা এড়িয়েই ভ্রমণ করতে পারছেন। তারা অন্যদেরও উৎসাহ দিচ্ছেন পাস করে নেয়ার।

দিনটি ছুটির হলেও মতিঝিলের মেট্রোরেল স্টেশনের ভিড় দেখে সবার কাছে মনে হয়েছে এ যেন ঈদযাত্রায় সদরঘাট বা কোনো বাস টার্মিনাল। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে মতিঝিল স্টেশনে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ভিড় ছিলো মেট্রোরেলে ওঠার জন্য। কোন ট্রেনেই বগিতেই তিল ধরনের ঠাঁই ছিলো না।

দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে প্রতি যাত্রায় টিকেট কাটার ভোগান্তি এড়াতে অনেকেই করে নিচ্ছেন মেট্রোপাস। অন্যদেরকেও উৎসাহিত করছেন পাস করে নেয়ার জন্য। তবে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে টিকেট কাটতে হলেও যানজট ছাড়া নির্ধারিত সময়ে গন্তব্য যেতে পারায় খুশি যাত্রীরা।

তারা বলছেন, যেভাবে যাত্রী সংখ্যা বাড়ছে তাতে ট্রেনের সংখ্যা না বাড়ালে চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। তবে রাত সাড়ে আটটা পর্যন্ত মেট্রো চলাচলের সময় বাড়ানোয় খুশি তারা। এখন থেকে সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা স্টেশন ছাড়ছে প্রথম ট্রেন। আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৮টা ৪০ মিনিটে।

ইবাহীম খলিল হাইকোর্টে ওকালতি করেন, থাকেন মিরপুরে। জানালেন, যানজটের কারণে সময়ে আদালতে পৌঁছাতে পারতেন না অনেক সময়। এখন মেট্রোরেলে চড়ে সহজেই পৌঁছে যাচ্ছেন কর্মস্থলে। এজন্য বেজায় খুশি তিনি। শুধু ঢাকাবাসী নয় ফ্রান্স থেকে বাংলাদেশে ঘুরতে আসা এক তরুণীর প্রশংসা পেলো মেট্রোরেল।

এর আগে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে ট্রেন। এখন থেকে পুরো পথেই ট্রেন চলবে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত।

সকাল ৭টা ১০ থেকে সাড়ে ১১টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেলে পিক আওয়ার ধরা হচ্ছে। মাঝে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ার। পিক আওয়ারে ১০ মিনিট পরপর ট্রেন স্টেশনে আসবে। অফ পিক আওয়ারে ট্রেন স্টেশনে আসবে ১২ মিনিট পর পর।

বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার যাত্রী মেট্রোতে ভ্রমণ করছেন। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এআরএস
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর