দাম নিয়ন্ত্রণে খুচরা দোকানে অভিযান, প্রহসন বলছেন চাল বিক্রেতারা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ পিএম

চালের দাম নিয়ন্ত্রণে খুচরা দোকানে অভিযান চালানোকে প্রহসন বলছেন চালের খুচরা বিক্রেতারা। তাদের মতে বড় মিলার বা মজুদদারদের গোডাউনে না গিয়ে খুচরা বাজারে অভিযান চালালে সুফল মিলবে না। এদিকে খাদ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত বলছে, সব পর্যায়ে সচেতনতা তৈরির মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করতে চান তারা। 

ভরা মৌসুমে চালের দাম বাড়তি থাকা নিয়ে ব্যাপক আলোচনার পর বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে খাদ্য অধিদপ্তর। প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দোকানে দোকানে অভিযান চালাচ্ছেন তারা। এতে খুচরা ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন বড় মোকাম, মিল কিংবা করপোরেট প্রতিষ্ঠানের চালের গোডাউনে অভিযান না চালিয়ে খুচরা বাজারে অভিযান চালানো প্রহসন।

মঙ্গলবার একই কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত আসে মোহাম্মদপুরের টাউনহল বাজারে। দোকানে দোকানে মূল্য রসিদ লাইসেন্সের নজরদারি করলেও কোনো জরিমানা করা হয়নি। 

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জরিমানা নয় বরং সচেতনতা তৈরির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তারা।

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো: কামরুজ্জামান বলেন, সচেতনতা তৈরির মাধ্যমে আমরা কঠোর পর্যায়ে যাবো। তারপরও অনিয়ম হলে পরবর্তীতে জরিমানা করবো।

বড় মিল বা করপোরেট প্রতিষ্ঠানে অভিযান না চালিয়ে কেন খুচরা বাজারে অভিযান করছেন এমন প্রশ্নও ছিলো মন্ত্রণালয়ের কর্মকর্তার কাছে। 

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আরও বলেন, আমাদের যে নির্দেশনা, আপাতত আমরা পাইকারি বাজার ও খুচরা বাজার মনিটরিং করছি ঢাকা শহরে। 

গেলো কয়েক দিনের অভিযানের পর বাজারে মোটা জাতের চালে এক থেকে দুই টাকা কমেছে। যদিও এর আগেই একলাফে দর বেড়েছিল ৫ থেকে ৬ টাকা।

 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর