সংস্কারের জন্য দুই সপ্তাহ বন্ধ থাকবে পোস্তগোলা সেতু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম

কার্যক্ষমতা বাড়াতে পোস্তগোলা সেতু সংস্কার করতে যাচ্ছে সেতুটির মালিকানাধীন প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদপ্তর। ফলে সেতুটিতে দুই সপ্তাহ যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানা যায়। পরে বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

ডিএমপির বার্তায় বলা হয়, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ দিন সেতু বন্ধ থাকার সময়ে সব যানবাহনকে ডাইভারশন করা হবে। 

একইদিকে গেণ্ডারিয়া রেলস্টেশন সংলগ্ন জুরাইন ক্রসিং গেটে পদ্মা সেতুর রেলের কাজ চলমান (গেট: ই/৬) রয়েছে। পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের পরিচালককে কাজ দ্রুত সম্পাদন অথবা শুরুর ব্যাপারে পুনর্বিবেচনার জন্যও চিঠি দেওয়া হয়েছে।

এদিকে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, এটি টানা ১৪ দিন বন্ধ থাকবে না। ১৫-২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেতুর সংস্কার কাজ চলবে। এর মধ্যে পাঁচদিন বন্ধ রাখা হবে। তবে এটি টানা বন্ধ নয়। যেদিন কাজ হবে, শুধু সেদিনই বন্ধ থাকবে।

তিনি আরও জানান, সেতুর নিচে পিলারে লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। সেটিই ঠিক করা হচ্ছে। বন্ধ রাখা হবে, কারণ কাজের সময় যানবাহন চলাচল করলে নিচে রেট্রোফিটিং করতে সমস্যা হবে। 

বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে বলেও জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব।

আগে নির্মিত কোনো স্থাপনায় নতুন কিছু সংযোগ করে স্থাপনাকে শক্তিশালী করার প্রক্রিয়াকে রেট্রোফিটিং বলা হয়ে থাকে।

২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসার সময় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় ও আটকে যায়। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফায় সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে।

 

একাত্তর/জো
রাজধানীর চকবাজার ও শ্যামপুরের পোস্তগোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
টানা ১৬ দিন রাজধানীর পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সেতুটি। শনিবার ভোর ৬টা থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে পারছে।
সংস্কারের কাজের জন্য ১ মার্চ, ৪ মার্চ ও ৮ মার্চ- এই তিনদিন আবারও বন্ধ থাকবে পোস্তগোলা ব্রিজ। এই দিনগুলোতে বিকল্প ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সংস্কারের কারণে পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকায় বিকল্প রাস্তাগুলো বিশেষ করে বাবুবাজার সেতুতে এলাকায় তীব্র যানজট হওয়ায় অন্য বিকল্প রুটের কথা বললো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর