উত্তর সিটির ১০ প্রকৌশলী বদলি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯ এএম

প্রশাসনিক কাজের স্বার্থে ১০ জন প্রকৌশলীকে নিজ দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, সিটি করপোরেশনের প্রশাসনিক কাজের স্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

বদলি হওয়া ১০ কর্মকর্তার মধ্যে ডিএনসিসির অঞ্চল ৩ এর নির্বাহী প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদকে অঞ্চল-৯ এর নির্বাহী প্রকৌশলী (পুর), অঞ্চল-৯ এর নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন মানিককে অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী ও অঞ্চল-৮ এর নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদকে অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদকে অঞ্চল-৮ এ, অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে অঞ্চল-৯ এ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার এনামুল কবীরকে অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলীর দায়িত্ব, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপসহকারী প্রকৌশলী সুজা উদ্দিন মামুনকে অঞ্চল-৩ এর উপ সহকারীর দায়িত্ব, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপসহকারী প্রকৌশলী সুরুজ্জামানকে অঞ্চল-২ এর উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব, অঞ্চল-৭ এর সম্পত্তি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী ফয়জুল্লাহ ভূঁইয়াকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের দায়িত্ব এবং অঞ্চল-৮ এ সম্পত্তি বিভাগে সংযুক্ত থাকা উপসহকারী প্রকৌশলী সোহেল রানাকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই বদলি করেন।

এআর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর রামপুরা খাল পরিষ্কার অভিযান শুরু করেছে। জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে এই অভিযান চালানো হচ্ছে।
শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই আমলের পরপর দুই মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের একটি ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় ভাইরাল হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ডের বাদালদি সড়ক। গত ২০ বছরে একবারও মেরামত হয়নি সড়কটি। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর দখলে থাকা উদ্ধার করা অংশে খাল খননের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, বরং এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিশুর মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর