মিরপুরের বস্তিতে আগুনে পুড়ে গেছে ৩০টি ঘর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পৌনে একঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 

বুধবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ফরহাদুল ইসলাম। 

আগুন লেগে আনুমানিক ৩০টি ঘর পুড়ে গেছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
এলাকাবাসী জানান, রাত সোয়া ১২ টার পর হঠাৎই আগুন লাগলে এলাকাবাসী পাশের খাল থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায় রাত ১২টা ২০ মিনিটে আগুন লাগার খবর পান তারা, এলাকায় ঢোকার সুবিধাজনক রাস্তা না থাকায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা কারো নিখোঁজ হবার খবর তারা পাননি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এআর
রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 
রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনে পুড়ে  এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন।
রাজধানী বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর