বেনাপোল এক্সপ্রেস আগুন: নিহতদের মরদেহ বুঝে পেলেন স্বজনেরা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ পিএম

বেনাপোল এক্সপ্রেসে আগুনে পুড়ে মারা যাওয়া চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্তের পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেলের মর্গ থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেন নিহতদের স্বজনরা।

এই ছোট্ট শিশুটির মা এলিনা ইয়াসমীন। গেলো বছর নভেম্বরে বাবার মৃত্যুর পর শেষ বারের মতো রাজবাড়িতে যান এলিনা। বেনাপোল এক্সপ্রেসে তারা ঢাকা ফিরছিলেন। নির্বাচনের দু'দিন আগে ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগ এলাকায় সেই ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে মারা যান এলিনা। এতোদিন তার মরদেহ শনাক্ত করা যাচ্ছিলো না। ডিএনএ পরীক্ষার পর এবার তার মরদেহ বুঝে পেলেন এলিনার স্বামী। 

এলিনার স্বামী সাজ্জাদ হোসেন চপল বলেন, আমার ভাতিজি বললো, আগুন লাগার সময় ফুপু আমার পেছনেই ছিলেন। কিন্তু ট্রেন থেকে নামার পর তাকে আর পাওয়া যায়নি।  

একই ট্রেনে ফিরছিলেন নাতাশাও। তারও একই পরিণতি। 

নিহত নাতাশার স্বজনরা জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করে আজ আমাদের ডাকা হয়েছে।   

আন্দোলনের নামে সহিংসতার আগুনে ট্রেনে পুড়ে মারা যায় চদ্রিনা চৌধূরী সৌমি নামে আরেক নারী। হস্তান্তরের তালিকায় ছিলো তালহার মরদেহ। 

এর আগে গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় পুড়ে মারা যান চারজন। ঘটনার পর মরদেহগুলো আর শনাক্ত করা যাচ্ছিলো না। দীর্ঘ একমাস ১০ দিন পর ডিএনএ পরীক্ষায় তাদের মরদেহ শনাক্ত করা হয়। 

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, অগ্নিদগ্ধ হওয়ায় নিহতদের মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। যার কারণে ডিএনএ পরীক্ষা করা হয় এবং আমরা তাদের মরদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছি। চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এই ঘটনায় একটি মামলা হয়েছে। আটক হয়েছে বেশ কজন আসামি। 

আরবিএস
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান...
রাজধানীর মহাখালীতে একটি চার তলা ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর