যেভাবে থেমেছিলো জ্বলন্ত বেনাপোল এক্সপ্রেস

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:৫৩ পিএম

বেনাপোল এক্সপ্রেসে গার্ডের দায়িত্বে ছিলেন রেলওয়ে পুলিশের কনস্টেবল মোহাম্মদ আলী। আগুন লাগতে দেখে ট্রেনের চেইন টেনে ট্রেনটি থামিয়েছিলেন তিনি।

ভোট ঠেকানোর আন্দোলনে থাকা বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয় হরতালকারী। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে ওই ট্রেনের চারটি বগিতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। ট্রেনে নাশকতার উদ্দেশে ঘটানো অগ্নিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ট্রেনে গার্ডের দায়িত্বে ছিলেন রেলওয়ে পুলিশের কনস্টেবল মোহাম্মদ আলী। তিনি বলেন, ট্রেন চলন্ত থাকা অবস্থায় মানুষজন চিৎকার করে বলতে থাকে ট্রেনে আগুন লেগেছে, আমি বাইরে তাকিয়ে দেখি ধোঁয়ায় সবকিছু অন্ধকার হয়ে গেছে, আমার মাথায় কাজ করছিলো যেমন ভাবেই হোক চেইন টানতে হবে। 

মোহাম্মদ আলী আরও বলেন, এরপর আমি চেইন খুঁজতে খুঁজতে 'ছ' বগিতে যাই। সেই বগিতেও চেইন কাজ করছিলো না। তখন আমি ট্রেনের পেছনের দিকে চলে যাই এবং চেইন খুঁজতে থাকি। পরে পেছন দিকের একটা বগিতে চেইন খুঁজে পেয়ে টান দেই। এরপর ট্রেন বন্ধ হয়ে যায়।

মোহাম্মদ আলীর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।  

ট্রেনে ভয়াবহ আগুনের এই ঘটনায় বেনাপোল এক্সপ্রেসসহ দেশের বিভিন্ন রুটের ২২টি ট্রেন শনি ও রোববার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার রাত একটায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপক এক ফেসবুক পোস্টে এই তথ্য জানা যায়।

পোস্টে বলা হয়, সম্মানিত যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ৬-৭ জানুয়ারি ঢালারচর এক্সপ্রেস এবং ৬-৭-৮ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মহানন্দা, রকেট, পদ্মরাগ, রংপুর শাটল, ঢাকা কমিউটার, রাজশাহী কমিউটার এবং বগুড়া কমিউটার ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।

এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি আংশিক ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।
 
ভোট ঠেকানোর আন্দোলনে থাকা বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় হরতালকারীরা।  শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে ওই ট্রেনের চারটি বগিতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত চার জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।

 

 

এআর
বেনাপোল এক্সপ্রেসে আগুনে পুড়ে মারা যাওয়া চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্তের পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেলের মর্গ থেকে মরদেহগুলো স্বজনদের...
ডিএনএ টেস্টের মাধ্যমে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় নিখোঁজ চার যাত্রীর মরদেহ শনাক্ত করা হয়েছে। 
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ চার জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও চিকিৎসাধীন আছেন আরও ছয় জন।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুই নারীকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে তারা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বৈশ্বিক উষ্ণায়নের ফলে আল্পস পর্বতমালার হাজার বছরের পুরোনো হিমবাহগুলো দ্রুত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিপর্যয় রুখতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব পরীক্ষা শুরু করেছেন...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর