চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পাঁচ বছর, বিচারের অপেক্ষায় স্বজনরা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭ পিএম

চুড়িহাট্টা ট্র্যাজেডির পাঁচ বছর আজ। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭১ জন নিহত হন। আহত হন কয়েকশ' মানুষ। 

৭১ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার পাঁচ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত এর বিচারকাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজনরা।

বর্তমানে মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় ঢাকার চকবাজার থানায় দায়ের করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান সুলতান ও সোহেল শহীদসহ ১০ জনকে আসামি করা হয়।

২০২৩ সালের ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত বছরের ১৭ অক্টোবর মামলার বাদী আসিফ আহমেদ সাক্ষ্য দেন। তবে তার জেরা এখনও শেষ হয়নি। আগামী ২১ মার্চ মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য রয়েছে। এই মামলায় মোট সাক্ষী করা হয়েছে ১৬৭ জনকে।

এ বিষয়ে নিহত জুম্মনের ছেলে মামলার বাদী আসিফ আহমেদ গণমাধ্যমকে জানান, প্রতি বছর এদিনটা এলেই মানুষজন খোঁজ-খবর নেয়। বাকি দিনগুলোতে আমরা কেমন আছি, কীভাবে চলছে আমাদের পরিবার, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। বলতে গেলে অন্যদের চেয়ে আমরা অনেকটাই ভালো আছি। তবে অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

এদিকে, চুড়িহাট্টা ট্র্যাজেডির পাঁচ বছর হয়ে গেলেও এখনো ওই এলাকায় কেমিক্যালের গুদাম পুরোপুরি সরানো হয়নি।

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর