বাড্ডায় জোড়া অস্ত্রসহ জিসান গ্রুপের সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম

রাজধানীর বাড্ডায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ রহিম আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবুল বাশার বাদশার একনিষ্ঠ সহযোগী এবং বাদশার অস্ত্রের রক্ষণাবেক্ষণকারী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ ই ফেব্রুয়ারি শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের অনুসারী আমজাদ হোসেন সোহেল ওরফে চাক্কু সোহেলসহ তিনজনকে দস্যুতার চেষ্টাকালে চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টার অভিযোগে ও অস্ত্র আইনে বাড্ডা থানায় দুইটি মামলা করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদেরকে দুই দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর চাক্কু সোহেল জানায়, জনৈক মোহাম্মদ রহিমের নিকট একটি বিদেশি রিভলভার পিস্তল রয়েছে।

পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) রাজন কুমার সাহার দিক নির্দেশনায় চাক্কু সোহেলের নিকট থেকে প্রাপ্ত তথ্য ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে রহিমের বাসা থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/জো
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর প্রধান তিন হাসপাতালে দালালচক্র নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব।
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
রাজধানী ঢাকার মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।  
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর