রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, ডজনের বেশি দালাল আটক

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

রাজধানীর প্রধান তিন হাসপাতালে দালালচক্র নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব। এগুলো হলো— ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর/পঙ্গু হাসপাতাল), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

অভিযানে ডজনেরও বেশি দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাব জানায়, এই দালালচক্র দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল বুঝিয়ে প্রতারণা করে আসছিল। উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে তারা রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত এবং বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করত।

র‍্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বলেন, দালালচক্র রোগী ও স্বজনদের জিম্মি করে হয়রানি করে আসছিল। তাদের মূলোৎপাটন করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলোতে দালাল নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। এ লক্ষ্যে দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে সাত দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আশ্বাস দিয়েছেন, যদি হাসপাতালের কোনো কর্মচারী এই দালালচক্রের সঙ্গে জড়িত থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালগুলোতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।
পুলিশের বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
সরকারি হাসপাতালের ৬৮ শতাংশ টয়লেট ব্যবহার উপযোগী, যার মাত্র ৩৩ শতাংশ পরিচ্ছন্ন। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোর ৯২ শতাংশ টয়লেট ব্যবহার উপযোগী হলেও দেখা গেছে এর ৫৬ শতাংশই অপরিচ্ছন্ন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর