বিচারপ্রার্থীর মাথা ফাটিয়ে গ্যাঁড়াকলে আইনজীবী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারকের সামনে বিচারপ্রার্থীর মাথা ফাটিয়েছেন এক আইনজীবী। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাকে ঢাকা আইনজীবী সমিতির (বার) সদস্য পদ থেকে তিন মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপনি ঢাকা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। আপনার সদস্য নম্বর ২৫৩৭৫। আপনি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের মক্কেলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। যা ঢাকা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ৩৫ ধারার বিধান মোতাবেক পেশাগত অসদ আচরণের শামিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ঘটনার কারণে আপনাকে গঠনতন্ত্রের ৩৫ ধারার বিধান মোতাবেক পেশাগত অসদ আচরণের জন্য এই আইনজীবীর ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ তিন মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হইল।

ঢাকা আইনজীবী সমিতির (বার) সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এআর
ঠিক এক বছর আগে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ঢাকার সিএমএম আদালতের বাইরে থেকে পালালেও তারা দেশেই আছে বলে দাবি কাউন্টার টেরোরিজম ইউনিটের। 
দশ বছর আগে বেআইনি সমাবেশ করে বাসে আগুন দেওয়াসহ ভাঙচুরের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাভার থানা বিএনপি ও জামায়াতের ৩০ নেতা-কর্মীকে তিন বছর করে সাজা দিয়েছেন আদালত।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর