ঢাকার ৭০ ভাগ ভবনেই নকশা মানা হয়নি

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:১৭ পিএম

রাজধানীর ৭০ শতাংশ ভবন মালিক অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণ করছেন বলে জানালেন রাজউক চেয়ারম্যান। আর তাই ভবন নির্মাণে অনিয়ম নোটিশ না দিয়ে সরাসরি বিদ্যুৎ, গ্যাস আর পানির লাইন বিচ্ছিন্ন করে দেয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। বারবার নোটিশ দেয়ার পরও কাজ না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে জানালেন তিনি। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার দায় সরকারের প্রতিটি সংস্থাকেই নিতে হবে। 

চুড়িহাট্টার এই ভবন দেখে বোঝার উপায় নেই ২০১৯ সালে এই ভবন থেকে লাগা আগুনে প্রাণ গেছে ৬৭ জনের। পোড়া ভবনে পড়েছে রঙের আঁচড়। ফিরেছে কর্মচাঞ্চল্য। রাসায়নিকের ব্যবসাও চলছে আগের মতো। 

২০০৬ সালে কাপড়ের কারখানায় ৬৫, ২০১০ সালে নিমতলী রাসায়নিক গোডাউনের আগুনে ১২৪, ২০১২ সালে তাজরিন কারখানায় ১৫০, ২০২১ সালে সজীব গ্রুপে ৫২ জন, ২০২২ সালে বিএম ডিপোতে ৫১ জন আগুনে পুড়ে মারা যান। এসব ঘটনায় ভবন নির্মাণে অনিয়ম পেলেও মালিক বা ব্যবসায়ী প্রতিষ্ঠান কারোই বিচার হয়নি।

দুই কোটি মানুষের বাস এই নগরে বেইলি রোডের মত শত শত মৃত্যুকূপ গড়ে উঠছে। রাজউক বলছে, অন্তত ৭০ ভাগ মালিক নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন না। 

রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন,  হাজার লোক ব্যত্যয় ঘটাচ্ছে। সামজুকভাবে প্রতিষ্ঠিত, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, চাকরিগতভাবে প্রতিষ্ঠিত তারাও যখন বাড়িটা বানান তখন পরিকল্পনা অনুযায়ী বানান না। আমাদের কাছ থেকে অনুমোদন নেয় এক রকম, ইচ্ছাকৃতভাবে ব্যত্যয় ঘটায় এরকম সংখ্যা ৭০ থেকে ৮০ শতাংশ হবে।  

তাই রাজউক চেয়ারম্যানের হুঁশিয়ারি, আর কোন নোটিশ নয়, অনিয়ম পেলেই গ্যাস, বিদ্যুৎ ও পানি সেবা বন্ধ করে দেয়া হবে। 

তিনি আরও বলেন, পানি, বিদ্যুৎ, গ্যাস বন্ধ করে দেই তাহলে একদিনও তারা বিল্ডিং ব্যবহার করতে পারবে না। আর আমরা যদি নোটিশ দেই তাহলে এটার ব্যবহার চলতেই থাকে কারণ তাদের সুযোগ-সুবিধা চলতে থাকে। আবার অনেক সময় আদালতেও চলে যায়, এটা নিষ্পত্তি হতে সময় লাগে।  

বিশেষজ্ঞরা বলছেন, ভবনগুলোই সাজসজ্জা করা হচ্ছে আগুন সহায়ক হিসাবে। সাজসজ্জায় যেসব উপকরণ ব্যবহার কার হচ্ছে তাতে তিন মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়বে। 

অগ্নি নির্বাপণ বিশেষজ্ঞ মেজর (অব:) শাকিল নেওয়াজ বলেন,সিলিংয়ে কেমিক্যাল, দরজায় কেমিক্যাল, রাবার আইটেম, পিভিসি আইটেম, সিন্থেটিক আইটেম, এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে জ্বলে ওঠে, ধোঁয়া তৈরি করে এবং তাপমাত্রা বাড়ায়।    

ঈদকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ বিপণী বিতানে না যেতে দু-একদিনের মধ্যেই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর