কেরানি দম্পতির ২০০ কোটি টাকার অবৈধ সম্পদ!

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১:৪২ পিএম

স্বাস্থ্যখাতের আলোচিত সেই আবজাল-রুবিনা দম্পতির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশিটে দেশে-বিদেশে তাদের ২০০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের তথ্য দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুদকের সহকারি পরিচালক শহিদুল ইসলাম আদালতে এ অভিযোগপত্র দায়ের করেন।

অবৈধ সম্পদের খোঁজ পেয়ে ২০১৯ সালের জুন মাসে স্বাস্থ্যখাতের আলোচিত কেরানি দম্পতি আবজাল-রুবিনা দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক।

সেই মামলার প্রায় চার বছর পর এবার তাদের সম্পদের পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আদালতে চার্জশিট দেয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, আবজালের স্ত্রী রুবিনার দেশে আছে ১০৬ কোটি টাকার সম্পদ আর আবজালের ৬ কোটি ৩৭ লাখ টাকার। তারা অষ্ট্রেলিয়ায় পাচার করেছেন ১ কোটি ১৮ লাখ অস্ট্রেলিয়ান ডলার, কানাডায় করেছে ৫ লাখ ৬৪ হাজার ডলার আর মালয়েশিয়ায় পাচার করেছেন ২২ লাখ ৮১ হাজার রিঙ্গিত।

দেশে আবজালের ১৭ কোটি টাকার অবৈধ লেনদেন হলেও স্ত্রী রুবিরা ৩০৭ কোটি টাকা অবৈধ লেনদেন করেছেন। আবজাল গ্রেপ্তার হলেও পলাতক আছেন তার স্ত্রী রুবিনা খানম।

জানা গেছে, আবজাল হোসেন ১৯৯৫ সালে স্বাস্থ্য অধিদফতরের একটি আঞ্চলিক প্রকল্পে ‘অফিস সহকারী’ পদে অস্থায়ীভাবে যোগ দেন। পরে তিনি হিসাবরক্ষক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে অধিদফতরের মহাখালী অ্যাডুকেশন শাখায় কর্মরত ছিলেন। তার স্ত্রী রুবিনা খানম একই অধিদফতরের আরেকটি প্রকল্পে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ‘স্টেনোগ্রাফার’ পদে দুই বছর চাকরি করে স্বেচ্ছায় অবসরে যান। এরপর তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে স্বাস্থ্য অধিদফতরের নানা রকমের কাজ করতেন।

আবজাল-রুবিনা দম্পতির বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুটি মামলা করেন সংস্থাটির উপপরিচালক তৌফিকুল ইসলাম।
 

 

এআর
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর