বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে হত্যা, নেপথ্যে মোবাইল কেনাবেচা

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১০:৩৫ এএম

রাজধানীতে বাসা থেকে ডেকে নিয়ে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ছুরিকাঘাতে আহত হয়েছে আরও এক তরুণ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মোবাইল কেনাবেচা নিয়ে এই হত্যা ঘটে থাকতে পারে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর মুগদা লিটল এঞ্জেল গলিতে এই ঘটনা ঘটে। 

নিহত তরুণের নাম পিয়াস ইকবাল (২৩)। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইকবাল হোসেনের ছেলে। কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র পিয়াস বর্তমানে উত্তর মুগদায় পরিবারের সঙ্গে থাকতো। 

আহত তরুণের নাম শামীম (২৪)। সে পিয়াসের বন্ধু বলে জানা গেছে।

হাসপাতালে প্রতিবেশী ফখরুল আলম জানান, তারে পিয়াসের পরিচিত এবং কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পর বাসার অদূরে লিটল এঞ্জেল গলিতে তাকে ও বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ঢামেকে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিয়াস মারা যান। শামীমকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, পিয়াসের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর শামীম জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছে।

একাত্তর/এসি
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর কলাবাগানে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় জামাই শিপনকে আটক করেছে পুলিশ। 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর