বেইলি রোডে ক্রেতা নেই, জমেনি ইফতার বাজার

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৪:১৩ পিএম

ভয়াবহ আগুনের পর জৌলুস হারিয়েছে রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। দোকানের সংখ্যা যেমন কমেছে তেমনি ক্রেতার সংখ্যাও হাতে গোনা। ব্যবসায়ীরা বলছেন, শুধু আগুনের ঘটনাই নয়। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথেও লড়াই করছে মানুষ। তাই হোটেল রেস্টুরেন্টে কমে গেছে ইফতারের ক্রেতারা।

আগের বছরগুলোতে যে ফুটপাতজুড়ে ছিলো জমজমাট ইফতার বাজার সেখানে এখন কেবলই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। বাহারি ইফতার বিক্রির হাঁকডাকের বদলে বিষণ্ণ বেইলি রোড।

এখনো যারা সেখানে যারা যাচ্ছেন, ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়ান সেই পোড়া ভবনটির সামনে।

জীবন থেমে থাকে না। তাই ছোট পরিসরে হলে ব্যবসায়ীরা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। সময়ের সাথে সাথে হয়তো আরও কিছুটা জমে উঠবে বেইলি রোডের ইফতার বাজার, আশা ব্যবসায়ীদের।

কয়েকজন ব্যবসায়ী জানান, আগুনের ঘটনার পর বেইলি রোড ইফতার বাজার একদমই জমছে না। গতবছরের তুলনায় তাই বাধ্য হয়েই এবার অনেক আইটেম কমিয়ে দিয়েছেন তারা।

শুধু ২৯ ফেব্রুয়ারির আগুনের ঘটনাই নয়। এবার জিনিসপত্রের অতিরিক্ত দামের সাথেও পেরে উঠছেন না ক্রেতারা। ভোগ্য পণ্যের বাজারেই শেষ হয়ে যাচ্ছে মানুষের সীমিত আয়। রেস্টুরেন্টের ইফতার সেখানে অনেকের জন্যই বিলাসিতা।

ক্রেতারা বলছেন, বেইলি রোডে এখন দোকানের সংখ্যা যেমন কম তেমনি এবার সব রকম পণ্যের দামই বেশি। তাই ক্রেতার সংখ্যা কমেছে প্রায় তিনভাগ।

তারপরও ঘুরে দাঁড়াবার আশায় আছেন বেইলি রোডের ব্যবসায়ীরা।

বেইলি রোডের আগুনের ঘটনায় মৃত্যু হয় ৪৬ জনের। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

মামলাটি প্রথমে ডিবি তদন্ত করলেও পরে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

একাত্তর/আরএ
রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ার সেন্টার শপিং মল ১০তলা ভবনের নিচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার নামে একটি ১০ তলা একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে রওনা হয়েছে আরও পাঁচটি ইউনিট।
রাজধানীর কোতোয়ালী থানাধীন ইসলামপুরে বোন জামাইয়ের কাঁচির আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সেলিম রাজা (৪০)। তিনি কাপড়ের ব্যবসা করতেন।
আবাসন ব্যবসায়ী রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর