রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০১:৩০ পিএম

রাজধানীর শ্যামপুরে বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

বুধবার দিনগত রাতে শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত এস এম জাকারিয়া জামি (২৪) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবারের সাথে পশ্চিম ধোলাইপাড়ে ভাড়া বাসায় থাকতেন জাকারিয়া। এক ভাই এক বোনের মধ্যে সে ছিলো বড়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান পরিবারের বরাতে জানান, বাবার সাথে অভিমান করে রাতে সে ঘুমাতে যায়। পরে স্বজনরা তাকে রুমের ফ্যানে গামছা পেঁচিয়ে ঝুলতে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর