ভয়ঙ্কর সন্ত্রাসী হতে ‘সিরিয়াল’ খুন করতে চেয়েছিলো পুলক

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:১৮ পিএম

এরশাদ শিকদার কিংবা রসু খাঁর মতো ভয়ঙ্কর সন্ত্রাসী হতেই অন্তত ৯টি খুন করার পরিকল্পনা ছিলো এস এম ওয়াহিদ পুলকের। যার প্রথমটি হলো রাজধানীর দক্ষিণখান এলাকার নিরাপত্তাকর্মী আফিল মিয়া। সে যদি হত্যা করতে পারে তাহলে সন্ত্রাসী হিসেবে মানুষ চিনবে। বডিগার্ড থাকবে। তার কথায় মানুষ উঠবে বসবে।

কিন্তু তার সেই শখ আর পূরণ হলো না। রাজধানীর দক্ষিণখান থানার তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তাকর্মী হত্যার ঘটনায় ঘাতক এস এম ওয়াহিদ হোসেন ওরফে পুলককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এনিয়ে বিস্তারিত জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, নিহত নিরাপত্তাকর্মী বিভিন্ন সময় পুলককে চর থাপ্পড় দিতো। এর প্রতিশোধ নিতেই সে তাকে কুপিয়ে হত্যা করে। বাবা মারা যাওয়ায় পারিবারিকভাবে অবহেলার শিকার পুলক সিরিয়াল কিলিংয়ের পরিকল্পনা করে। যার অংশ হিসেবে নিরাপত্তাকর্মীকে হত্যা করে। 

শুক্রবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিবি প্রধান আরও জানান, ছোটবেলায় বাবা হারিয়ে চাচাদের হাতে নির্যাতন ও নিরাপত্তাকর্মীর হাতে চড় থাপ্পড় খেতো পুলক। ফলে তার মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া তার ভেতরে একটি বিকৃত ইচ্ছার জন্ম হয়। 

দক্ষিণখানসহ উত্তরা এলাকার ত্রাস সৃষ্টি করতে সিরিয়াল কিলিংয়ের পরিকল্পনা করে। তার টার্গেট ছিলো ৯টা হত্যা করা। যার প্রথমটি হলো আফিল মিয়া। সে যদি হত্যা করতে পারে তাহলে সন্ত্রাসী হিসেবে মানুষ চিনবে। বডি গার্ড থাকবে। তার কথায় মানুষ উঠবে বসবে। 

অর্থাৎ রসু খাঁ, এরশাদ শিকদারের মতো বড় সন্ত্রাসী হওয়ার ইচ্ছা ছিলো তার। একথা তার মাকেও বলেছে। আফিলকে হত্যার আগে ইয়াবা সেবন করে পুলক। এরপর তাকে হত্যা করে। আর ইয়াবা সেবনের বিষয় পুলক বলেছে, ইয়াবা সেবন করলে যে পিনিক হয়, মানুষ হত্যা করে তার চেয়ে বেশি পিনিক পেয়েছি।

ডিবি প্রধান বলেন, ইয়াবা খাওয়ার চেয়েও নাকি মানুষ হত্যা বেশি নেশা ওয়াহিদের। হঠাৎ তার মনে বাসনা জাগে সন্ত্রাসী হওয়ার। তার চিন্তা ছিল খুন করলে এলাকার মানুষ তাকে ভয় পাবে। আন্ডারওয়ার্ল্ডের নতুন ডন হতে চেয়েছিলেন তিনি। তার ভেতরে একটি বিকৃত ইচ্ছার জন্ম হয়।

আফিল মিয়া ১৭ মার্চ রাতে প্রতিদিনের মতো নাইট ডিউটির উদ্দেশ্যে দক্ষিণখান বাজার এলাকায় যায়। তার স্ত্রী খোরশেদা ১৮ মার্চ জনৈক রাকিবুলের মাধ্যমে জানতে পারেন তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের সামনে থেকে প্রথমে কাছেই কে.সি. হাসপাতালে নিয়ে যায়। 

সেখান থেকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার স্বামীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় খোরশেদা দক্ষিণ খান থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে নেমে হত্যায় জড়িত এক ঘাতককে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ।

ডিবি ঘটনাস্থল দেখে আফিলের সহকর্মী নাইট গার্ডদের তালিকা সংগ্রহ করে কথা বলে। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িত এস এম ওয়াহিদ হোসেন পুলককে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরআর
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর