মেশিনসহ মাটি ধসে পড়লো শ্রমিকদের ওপর, নিহত এক

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাটিসহ ক্রেন ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

রোববার বিকেলে মালিবাগ রেলগেইট বিশ্বরোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় বহুতল ওই নির্মাণাধীন ভবনের নিচ থেকে মাটি ও বালু তুলছিলেন শ্রমিকরা। এসময় ক্রেনের নিচের মাটি নরম থাকায় এটি গর্তের ভেতরে ধসে পড়ে। তখন গর্তের ভেতর ও ক্রেনের ওপর যেসব শ্রমিক কাজ করছিলেন তারা চাপা পড়েন। দ্রুত তাদের উদ্ধার করা হলেও একজনের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসা নিচ্ছেন।

নিহতের নাম নুর নবী নাঈম (২২)।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সাদেকুল (২২), জিয়ারুল (২০) জয়েজ মিস্ত্রি ও রাতুল প্রামানিক (১৮)।

জিয়ারুল জানান, তারা ১০ থেকে ১২ জন প্রায় ৩০ ফুট নিচের ওই গর্তে কাজ করছিলেন। হঠাৎই উপর থেকে মাটিসহ মেশিনটি ধসে পড়ে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতরা চিকিৎসা নিচ্ছেন।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর