সময় বাড়িয়ে রাত থেকে নতুন সূচিতে মেট্রোরেল

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:০৪ পিএম

ঈদের সামনে যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে নতুন সময়সূচিতে চলাচল শুরু করতে যাচ্ছে রাজধানীর অন্যতম জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল।

বুধবার রাত থেকে উত্তরা ও মতিঝিল স্টেশনের সর্বশেষ ট্রেন পাওয়া যাবে আরো একঘণ্টা বেশি।

নতুন সূচিতে উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাতটায়। আর শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।

আর মতিঝিল থেকে উত্তরা উত্তরের গন্তব্যে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে, আর প্রথম ট্রেন শুরু হবে সকাল সাড়ে সাতটায়।

আগের সূচিতে মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়তো রাত আটটা ৪০ মিনিটে। আর উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়তো রাত আটটায়।

পিক আওয়ারে আট মিনিট এবং অফপিকে ১২ মিনিট পরপর চলবে মেট্রো। নতুন সূচি সমন্বয় করতে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ছে ১০ বার।

নতুন সূচির আগে দিনে ১৮৪ বার চলাচল করতো মেট্রোরেল, এখন করবে ১৯৪ বার।

রমজান মাসে র‍্যাপিড পাস বা এমআরটি পাসে ৬০ মিনিটের বদলে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে এ বছর পবিত্র ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। যদিও আগের বছর ঈদে চালু ছিলো। 

আরবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর