বাসায় ঢুকে সাংবাদিকদের ওপর হামলা

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:১৭ পিএম

বাসায় ঢুকে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আহত সাংবাদিক সময় সংবাদের প্রতিবেদক মাইনুল আহসান। বুধবার রাত ১২টার দিকে তাকে অতর্কিত হামলা চালিয়ে মারধর করে দুর্বৃত্তরা।

হাজারীবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইদ বলেন, বুধবার রাত ১২টার দিকে স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ী দলবল নিয়ে মাইনুল আহসানের ধানমন্ডির বাসায় ঢুকে অতর্কিত হামলা চালায়।

স্থানীয় আর্থ নেটওয়ার্ক নামে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিক আফজাল হামলায় নেতৃত্বে দেন বলে হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় ছয়জনকে আফজালসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পেয়েছেন তারা। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আটক হওয়া এক অভিযুক্তদের দাবি, মোবাইল ফোনে ওই বাড়ির কোনো এক গ্রাহক তাকে গালি দেয়ায় তাকে খুঁজতে এসে ভুলে মাইনুল হাসানসহ ওই বাড়ির দুজনের ওপর হামলা করেছে তার কর্মচারীরা।

আরো তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

আরবি
রাজধানীর হাজারীবাগ এলাকায় ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডা. এ কে এম আব্দুর রশিদ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।
রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদলের নেতা জিয়াউর রহমান জিয়া (৪০) মারা গেছেন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর