তারে ফয়েল পেপার আটকে ঘণ্টাখানেক বন্ধ মেট্রোরেল

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:৩০ পিএম

ঝড়ো বাতাসে উড়ে এসে একটি ফয়েল পেপার মেট্রোরেলের তারে এসে পড়ায় এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিলো মেট্রোরেল চলাচল। রোববার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সকালে ডিএমটিসিএলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সকালে বৃষ্টির পর ঝোড়ো বাতাসে একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় স্মরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনও এক জায়গায় মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর এসে পড়ে। 

তিনি জানান, এটি সরাতে মিনিট পাঁচেক সময় লাগলেও গোটা বিষয়টি ব্যবস্থাপনায় চলে যায় ঘণ্টাখানেক। ওই সময় মেনটেইন্যান্স টিম না থাকায় বিষয়টির সমাধান করতে এ সময় লাগে বলে জানান তিনি।

স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, ঘটনাটি সকাল সাতটার দিকে ঘটেছে। এসময় মেট্রোরেল চলাচল না করায় স্টেশনে ভিড় জমে যায়।

 

একাত্তর/জো
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর