এবার সুপারশপকে টার্গেট ডাকাতচক্রের

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:০২ পিএম

বাসাবাড়ির পর ডাকাতির নতুন টার্গেট সুপারশপ। ধরা পড়ার ঝুঁকি কম থাকায় ও মূল্যবান সামগ্রী সহজে হাতের কাছে পাওয়ায় সুপারশপকে বেছে নিচ্ছে ডাকাতচক্র। 

এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর এমনটিই জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া চক্রটি সম্প্রতি বিভিন্ন সুপারশপে আটটি ডাকাতির ঘটনা ঘটায় বলে দাবি পুলিশের।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি সুপারশপের সামনে থাকা প্রহরীকে মাথায় আঘাত করে অচেতন করে তোলা হচ্ছে ট্রাকে। গত ২০ মার্চ বনশ্রী বি ব্লক মেইন রোডের একটি সুপার শপের সামনে রাত আড়াইটায় এই ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রহরীকে অচেতন করে তারই ড্রেস পরে তালা কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। নিয়ে যায় বিদেশী ব্যান্ডের বিভিন্ন পারফিউম শ্যাম্পুসহ দামী প্রসাধনী সামগ্রী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান জানান, সম্প্রতি রাজধানীসহ সারাদেশে সক্রিয় হয়ে উঠেছিলো একদল ডাকাত যাদের টার্গেট বিভিন্ন সুপারশপে ডাকাতি করা। বাসাবাড়ির তুলনায় সুপারশপে ডাকাতি তুলনামূলক সহজ। একসঙ্গে অনেক মূল্যবান সামগ্রী হাতের কাছে পাওয়ায় সুপারশপে ডাকতি বাড়ছে।

তিনি আরও জানান, ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ডাকাতদলের প্রধান রিপন। তার বিরুদ্ধে রয়েছে ২০টির বেশি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা এর আগেও কয়েকবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে আবারও ডাকাতি শুরু করে বলেও জানিয়েছেন ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

একাত্তর/জো
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর