রেলে ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তি

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৫২ পিএম

রেলে ঈদযাত্রার চতুর্থ দিনেও, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। কমলাপুর রেলস্টেশনে এখনও যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। 

শনিবার সকালে ধুমকেতু এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই ছেড়েছে সময় মেনে। উত্তরবঙ্গগামী এই ট্রেনটি সকাল ছয়টায় ছাড়ার কথা থাকলেও ছেড়েছে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পরে। 

তবে এখন পর্যন্ত সোনারবাংলা এক্সপ্রেস, এগারসিন্দুর প্রভাতি, তিস্তা এক্সপ্রেস, সুন্দরবন এক্সেপ্রেস সময়মতোই স্টেশন ছেড়েছে।

যাত্রীরা বলছেন টিকেট কাটতে গিয়ে যতোটা শঙ্কায় পড়েছেন, ভোগান্তিহীন যাত্রায সেটি কেটে গেছে। টিকেট কালোবাজারি ও বিনা টিকেটে ভ্রমণ বন্ধে কমলাপুর স্টেশনের প্লাটফর্মে ঢোকার আগেই তিন ধাপে সব যাত্রীর টিকেট যাচাই করা হচ্ছে।

এদিকে ঈদযাত্রায় এখন একটি বিশেষ ট্রেন চললেও রোববার থেকে আরো সাতটি স্পেশাল ট্রেন চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

একাত্তর/এসি
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর