ঢাকা দক্ষিণ সিটির বিবৃতির পর মেয়রকে নির্মলেন্দু গুণের আমন্ত্রণ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পিএম

কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নিজস্ব ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ। সেই বিবৃতি নিজের ফেসবুককে শেয়ার দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এরই প্রেক্ষিতে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ সভাপতি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এক বিবৃতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে কামরাঙ্গীরচরে নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি কামরাঙ্গীরচরে এসে ২০ লাখ মানুষের উদ্বেগ নিরসনে আনুষ্ঠানিক বিবৃতি দেবার আহবান জানিয়েছেন।

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সভাপতি বিভিন্ন মাধ্যমে প্রচারিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘সিবিডি’ প্রকল্প বিষয়ে বিরূপ ধারণা নিয়ে বিবৃতি দেয়ায় ঢাকা সিটি কর্পোশেন দক্ষিণকে ধন্যবাদ জানান।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ফেসবুক পেজে জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানায়, ঢাদসিক কর্তৃপক্ষ কামরাঙ্গীরচরবাসীসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে আন্তরিক। বস্তুত কামরাঙ্গীরচরে বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে ঢাদসিক যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, তাতে সেখানে বসবাসরত কাউকে উচ্ছেদ করা হবে না।

এই বিবৃতি পরে নিজ ফেসবুক পেইজে শেয়ার করেন ঢাকা সিটি কর্পোরেশ দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গত দুই মাস ধরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল-সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে গোলটেবিল বৈঠক, মানববন্ধন, গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ। এছাড়া জন্মভূমি রক্ষা কমিটিও একই দাবিতে আন্দোলন করে চলেছে।

একাত্তর/এসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
শুধু নীতি তৈরি বা হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণই নয়, ঢাকা শহরে বসবাসরত নাগরিকরা সেই নীতির মাধ্যমে কতোটুকু উপকৃত হচ্ছেন, সেটি মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর