চারুকলায় মঙ্গল শোভাযাত্রা শুরু সকাল সোয়া ৯টায়

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:০২ পিএম

বঙ্গাব্দ ১৪৩০ এর সূর্য ইতিমধ্যে পশ্চিম হেলেন দিয়েছে। কিছুক্ষণ বাদেই অস্ত যাবে। আর রোববারের ভোর হতেই পূবআকাশে উঠবে ১৪৩১ এর নতুন সূর্য। পুরনো বছরের গ্লানি, জরা মুছে জাতি আন্দোৎসবে নতুন বর্ষবরণে উন্মুখ। আর এই উৎসব উদযাপনের সবচেয়ে বড় আয়োজনটি হবে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। চারুকলায় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে  উৎসবে মাতবে জাতি।

বাংলা নববর্ষের আগের দিন শনিবার ঢাবি উপাচার্য  এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সকাল সোয়া ৯টায়। শোভা যাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

উপাচার্য জানান, এ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরায় মনিটরিং করা হবে। শোভাযাত্রায় ভুভুজেলা বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রক্টোরিয়াল বডির পক্ষ থেকে হেল্প ডেস্ক থাকবে। মঙ্গল শোভাযাত্রাকে সামনে রেখে কোনো বাণিজ্যিক প্রচার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটি বন্ধ রাখা হবে।

তিনি জানান, অস্থায়ী চিকিৎসাকেন্দ্র, পাবলিক টয়লেটের পাশাপাশি খাবার পানির ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে আমাদের সামগ্রিক প্রস্তুতি শেষ হয়েছে। যে পোস্টারটি নির্বাচিত হয়েছে, সারাদেশের সাংস্কৃতিক কর্মীদের মেধ্য সেই পোস্টার বিতরণ করা হয়েছে।

কারো অভিযোগ থাকলে ব্যানারে থাকা ফোন নাম্বারে তাৎক্ষণিকভাবে জানানো যাবে। তাছাড়া প্রক্টরের হেল্প ডেস্কেও জানাতে পারবেন বলে জানান ঢাবি উপাচার্য।

একাত্তর/এসি
নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরনো বছরের সব জীর্ণতা আর সংকীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণায় সেজেছে দেশ। 
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর