গাবতলীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০১:২৮ পিএম

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল (৩০) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের আনছার আলীর ছেলে। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদয়ন এলাকায় এলাকায় থাকতেন। চালাতেন রিকশা। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন রেজাউল।

নিহতের বন্ধু মো. ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রেজাউলকে মৃত অবস্থায় পেয়েছেন। পরিবার ও স্বজনদের সংবাদ দেয়া হয়েছে।

দুর্ঘটনার পর রেজাউলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী শামসদীন হাবিব জানান, রাতে গাবতলীর বেরিবাদ সুইজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন রেজাউল। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো- তা তারা দেখতে পাননি।

তিনি জানান, দুর্ঘটনার পর রেজাউলকে সড়কে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর