ঢাকা উত্তরে ‘অলিগলি হালখাতা’য় বর্ণিল বাংলা নববর্ষ বরণ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১:১৬ এএম

‘অলিগলি হালখাতা’ নামে গুলশানে প্রথমবারের মতো হয়ে গেলো বৈশাখী এক আয়োজন। শাহাবুদ্দিন পার্কে নাগরিক সমাজের দিন ব্যাপী আয়োজন মুখর ছিলো মন্ত্রী, আমলা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিল্পী আর সাধারণ মানুষের পদচারণায়। এর উদ্বোধন করে বছরের প্রথম দিন থেকেই পরিচ্ছন্ন নগর গড়ার আহবান জানান উত্তরের মেয়র। 

রোববার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের বৈশাখী আয়োজনটি ছিল বেলা ১১টা থেকে। শিশু থেকে শুরু করে বয়স্করাও দেখেছেন হালখাতা, চোখ রেখেছেন বাইস্কোপে। জানিয়েছেন মুগ্ধতার কথা। 

চারুকলার মঙ্গল শোভাযাত্রা আর রমনার বটমূল থেকে অনেকেই সরাসরি চলে আসেন এখানে। আয়োজনের পরিবেশ আর পরিধি দেখে রীতিমতো উচ্ছ্বাসিত তারা। সেই তালিকায় ছিলেন খোদ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, এই মেলায় সাধারণ একজন নাগরিক হিসেবে আমি পরিবারসহ মেলায় অংশ নিতে এসেছি। 

নাচ-গান আর ঢোলের তালে আয়োজনের শুরুটা হয় বেলা সাড়ে ১১টার দিকে। এসময় অতিথিরা জানান, চিন্তার সংস্কৃতির লেনদেন, আলাপ-উৎসব সবকিছু ঢাকা দক্ষিণ কেন্দ্রিক দেখা গেলেও উত্তরে তেমনটা দেখা যেতো না। এবার সেই নিয়ম ভাঙলো। 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অপরাজিতা হক বলেন, আবহমান কাল ধরে বাংলার যাত্রাপালা, কবিতা, গান, নাচ, আলপনায় রাঙানো রঙিন সংস্কৃতি এদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনারই বহিঃপ্রকাশ।  

চিত্রশিল্পী হাশেম খান বলেন, সংস্কৃতির বলয় ভেঙে ঢাকা শহরের চৌহর্দি পেরিয়ে গ্রামে-গঞ্জে, মফস্বলে শহরে ছড়িয়ে গিয়েছে।

অলিগলি হালখাতার সমন্বয়ক এবং একাত্তর টেলিভিশনের হেড অব এডিটোরিয়াল নূর সাফা জুলহাজ বলেন, এই আইডিয়া বাংলাদেশ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারে। এই আইডিয়া আমাদের কালচারাল কারেন্সি হতে পারে। আমাদের সাংস্কৃতিক বিনিময়ের বড় জায়গা বাংলা নববর্ষ। 

আয়োজনের উদ্বোধন করে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, শহর পরিচ্ছন্ন রাখার শপথ নিয়েই শুরু হোক নতুন বছর। তিনি বলেন, মনের আবর্জনাকে যদি আমরা মুছে ফেলতে পারি, তাহলে কেউ শহরে আর আবর্জনা ফেলবো না; এটি হোক আজকের প্রতিজ্ঞা।

উৎসব সার্বজনীন। আর এই সার্বজনীন উৎসব তখনই পূর্ণতা পায়, যখন সেটি চার পাশে ছড়িয়ে দেওয়া যায়। এই উদ্দেশেই আজকের আয়োজন। আয়োজকরা প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জ থেকে সারা বিশ্বে বাঙালির এই উৎসবকে ছড়িয়ে দিতে চান।  

এর আগে রাতে চৈত্র সংক্রান্তির আলপনা উৎসব হয়েছিল এই এলাকায়। সেখানেও অংশ নিয়েছিলেন বিশিষ্টজনরা। 

 

একাত্তর/এসি
নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরনো বছরের সব জীর্ণতা আর সংকীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণায় সেজেছে দেশ। 
ঈদুল আযহার দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। ঈদের দিন ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে, আর আজ ৬ ঘণ্টায় বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের...
বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ১৮তম দিনের মতো মঙ্গলবার (৩ জুন) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে দক্ষিণ সিটির বাসিন্দারা।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তবে ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর