ঢাকায় ভিসা সেন্টার খুললো চীন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:০২ পিএম

বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ঢাকায় পৃথক ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস।

বৃহস্পতিবার সকালে ঢাকার বনানীতে প্রাসাদ ট্রেড সেন্টারে চীনের ভিসা কেন্দ্রের উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা দূতাবাস জানিয়েছে, এ কেন্দ্র চালুর পর সাধারণ পাসপোর্টধারীদের আর দূতাবাসে যেতে হবে না। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের দূতাবাসে গিয়েই ভিসার আবেদন জমা দিতে হবে।

ভিসা কেন্দ্র চালুর উদ্দেশ্য ব্যাখ্যা করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সব পর্যায়ে এবং সব খাতে নিবিড় যোগাযোগ হচ্ছে।

তিনি বলেন, বেশি বেশি বাংলাদেশি চীনে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন এবং চীনা ভিসা পাওয়ার চাহিদা বাড়ছে।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সব ক্ষেত্রেই সম্পর্ক দিনে দিনে বাড়ছে।এই নতুন স্মার্ট ভিসা সেন্টারের মাধ্যমে চীনা ভিসা পাওয়ার প্রক্রিয়া আরো সহজ হবে। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা এখানে গিয়ে এই সেন্টারেই ভিসার আবেদন জমা দিবেন।

লোকবলের স্বল্পতা ও ভিসাপ্রাপ্তিতে দীর্ঘসূত্রতার পরও গত বছর প্রতিদিন গড়ে দেড় হাজার বাংলাদেশি চীনা ভিসার আবেদন করেছেন বলে জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, ঢাকার এ কেন্দ্র নিয়ে বিশ্বব্যাপী চীনা ভিসা কেন্দ্রের সংখ্যা বেড়ে ১০৩টি হল।

২০২৩ সালের ১৫ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার সুফল অনুষ্ঠানে তুলে ধরেন ইয়াও ওয়েন।

তিনি বলেন, ভিসা ফর্ম পূরণ, আবেদনের সঙ্গে তথ্যপ্রমাণ জমা এবং অনলাইন সাক্ষাৎকারের মত সুযোগ তৈরির পর উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে। ওই প্রক্রিয়ার কারণেই ১০ মাসের কম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রায় ৪৪ হাজার ভিসা ইস্যু করা সম্ভব হয়েছে।

চীন দূতাবাস জানিয়েছে, নির্ধারিত ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফির পাশাপাশি আবেদনের জন্য একটি ফি দিতে হবে। আবেদনের বিস্তারিত জানা যাবে ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে (visaforchina.cn)।

ছুটির দিন ছাড়া ভিসা কেন্দ্র খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার। আবেদন জমা এবং ফি জমা দেয়ার সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা। আর পাসপোর্ট সংগ্রহের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা।

সাধারণ পাসপোর্টধারীদের ভিসার জন্য শুরুতে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে লগইন করতে হবে। পরবর্তী প্রক্রিয়ার জন্য যেতে হবে ভিসা কেন্দ্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুবসহ অন্যরা।

কেএসএইচ
বন্যা মোকাবিলায় সহায়তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আট কনটেইনারভর্তি ১৫ ধরনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম দিয়েছে চীন সরকার। 
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের আয়োজনে আগামী শুক্রবার (৮ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “নি হাও! চীনা-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী”।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধদের চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। 
বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের সময় আহতের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের একটি মেডিকেল টিম।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর