চীনের চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:৪৩ এএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধদের চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে পাঁচ সদস্যের একটি দল ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

চিকিৎসক দলটি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাসস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবেন। একই দিন সকাল ৯ টায় সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধি দল বার্ন ইন্সটিটিউটে আসে। 

এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৪২ জন। গত সোমবার ভয়াবহ এ দুর্ঘটনার পর হাসপাতালটিতে অগ্নিদগ্ধ রোগীর চাপ বাড়ে। বাড়ে রোগীর স্বজন, উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীদের ভিড়। তবে গত কয়েক দিনের মতো আজ আর ততটা ভিড় নেই সেখানে। নেই কোলাহলও। বরং হাসপাতালের পরিবেশ আজ অনেকটাই শান্ত ও নীরব।  

হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশমুখে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। রোগী এবং তাদের স্বজন, চিকিৎসকসহ চিকিৎসা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যতীত অন্য কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।এছাড়া হাসপাতালের অন্য প্রবেশমুখে পুলিশ এবং সামনের সড়কে সেনাবাহিনীর গাড়ি রয়েছে।

আরবিএস
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
ঢাকা-১৭ আসনের কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি এলাকায় পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার একটি আধুনিক আবাসন প্রস্তাব ইআরডির মাধ্যমে চীনের কাছে প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর