পাসপোর্ট ফেরত চেয়ে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ 

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পিএম

ভিসাতো দূরের কথা, দীর্ঘদিন পার হওয়ার পার হলেও ঢাকার ইতালি দূতাবাস ভিসা প্রত্যাশীদের পাসপোর্টই ফেরত দিচ্ছে না। তাই এবার পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দেশটিকে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা।

মঙ্গলবার সকাল থেকেই কয়েকশো বাংলাদেশি ভিাসাপ্রার্থী গুলশানে ইতালি দূতাবাসের সামনে জড়ো হয়। তাদের হাতে ছিলো বিভিন্ন প্ল্যাকার্ড।

ভুক্তভোগীদের অভিযোগ, ইতালি থেকে স্পন্সর ভিসা নিয়ে ভিএফএক্স গ্লোবালের মাধ্যমে তারা দূতাবাসে পাসপোর্ট জমা দেয়। কিন্তু দেড় থেকে দুই বছর পার হলেও পাসপোর্ট কিংবা ভিসা কোনোটাই পাননি তারা।

মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন জানান, তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করতেন। ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফিরে দূতাবাসে ভিসার আবেদন করেন।

কিন্তু দীর্ঘ সময়ে তা না হওয়ায় তাদের অনেকেরই মধ্যপ্রাচ্যের ভিসার মেয়াদও শেষের পথে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগীরা মধ্যপ্রাচ্যের চাকরি হারানোর শঙ্কার কথাও বলেন। তাই এখন ইতালির ভিসা না দেওয়া হলে পাসপোর্ট ফেরত চান তারা।

ভুক্তভোগীরা আশা করছেন,  ইতালি রাষ্ট্রদূত হস্তক্ষেপ করে দ্রুত তাদের পাসপোর্ট ফেরত দিয়ে হয়রানি থেকে রেহাই দেবেন।

দিনার নামে একজন ভিসা প্রত্যাশী বলেন, আমরা এদেশেও থাকতে পারছি না, অন্য দেশেও যেতে পারছি না। আমাদের সবার ভিসার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।

‘কিন্তু দূতাবাস আমাদের পাসপোর্ট আটকে রেখেছে। তারা যদি আমাদের ভিসা না দেয় তাহলে পাসপোর্টগুলো ফেরত দিক। তাহলে মধ্যপ্রাচ্যে ফিরে যেতে পারবো,’ বলেন তিনি।

আরেক ভুক্তভোগী রতন বলেন, দূতাবাসে আমাদের পাসপোর্ট জমা আছে। আমরা ভিএফএক্স গ্লোবালে গেলে তারা বলে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আপনারা দূতাবাসে যোগাযোগ করেন।

‘কিন্তু দূতাবাসে আমাদের ঢুকতে দেয় না, কথা বলারও কেউ নেই। আমরা আমাদের চাকরি হারাতে চাই না। তাই আমাদের ভিসা দেয়া না হলেও পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হোক,’ বলেন এই ভুক্তভোগী।

তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে ইতালি দূতাবাসের কারো বক্তব্য পাওয়া যায়নি। 

বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার ইতালি। দেশটিতে প্রায় দেড় লাখের মতো প্রবাসী বাংলাদেশি রয়েছেন। 

 

আরবি
দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভোগান্তির পর অবশেষে ইতালির রোম থেকে ঢাকায় ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আটকে পড়া যাত্রীরা। তবে দেশে ফেরার স্বস্তির চেয়ে তাদের চোখে-মুখে এখন ক্ষোভ আর হতাশা।
আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় সাধারণ পর্যটক (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু হচ্ছে। শুরুতে ভারতের পাঁচটি ভিসা আবেদন সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে।
সকাল থেকে রামিসাদের বাড়ির সামনে চলা বিক্ষোভ দুপুরের পর ছড়িয়ে পড়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত। বিক্ষোভকারীরা গোল চত্বরে অবস্থান নিয়ে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  
চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর