মোবাইলে কানে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

আপডেট : ০২ মে ২০২৪, ১১:২৪ পিএম

রাজধানীতে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে নয়টার দিকে খিলগাঁও রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণ হুমায়ুন কবির (৩০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের আউয়াল মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, বুধবার রাতে খিলগাঁও রেলগেটের অদূরে রেললাইন দিয়ে হেঁটে মোবাইলে কথা বলতে বলতে যাওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই তরুণ ঘটনাস্থলেই প্রাণ হারান। 

ঢাকা রেলওয়ে (কমলাপুর)থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার জানান, খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত তরুণের নাম-পরিচয় উদ্ধার করা হয় বলেও জানান রেল-পুলিশের এই কর্মকর্তা।

 

একাত্তর/জো
রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামের এক আবাসন ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে কভার্ড ভ্যান চাপায় বাইক আরোহী এক পুলিশ সদস্য মারা গেছেন।
রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম ও হত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক...
চার বছর আগে রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রীতে সাত বছরের এক শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর