নারী ম্যাজিস্ট্রেট ও সেনা অফিসার পরিচয়ে প্রতারণা

আপডেট : ০৩ মে ২০২৪, ০৪:৪১ পিএম

চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের একজন নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে চাকরি দেয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। নিজেকে প্রমাণ করতে পরতেন সেনা সদস্যদের পোশাক।

আর সঙ্গে রাখতেন কথিত একজন ‘ম্যাজিস্ট্রেট’। টার্গেট করতেন বিদেশ যেতে ইচ্ছুক যুবক ও চাকরি প্রত্যাশীদের।

প্রতারক চক্রের একজন নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ক্যাপ্টেন দিদারুল ইসলাম। তার সঙ্গে থাকেন একজন নারী। সেই নারী নিজেকে পরিচয় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে।

যদিও সেনা সদস্যের সাথে ম্যাজিস্ট্রেট থাকার কোন কারণ থাকতে পারে না। কিন্তু সাধারণ মানুষ এতকিছু ভাবে না। আর এই সুযোগ নেন দুই প্রতারক।

প্রতারকদের টার্গেট বিদেশ যেতে ইচ্ছুক এবং চাকরি প্রত্যাশীরা। তাদের প্রতারণার শিকার কিশোরগঞ্জের এক ভুক্তভোগী। তার মেয়েকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চাকরি দেয়া এবং ছেলেকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে অভিযুক্তরা হাতিয়ে নেয় ৪৩ লাখ টাকা।

টাকা নিয়েই ফোন বন্ধ করে লাপাত্তা হয় প্রতারক চক্র। ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন। কিন্তু ততক্ষণে জীবনের সব সঞ্চয় চলে গেছে প্রতারকের হাতে। এরপর সহায়তা নেন আইনশৃঙ্খলা বাহিনীর। 

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, প্রতারকরা ভুক্তভোগীর ছেলেকে অস্ট্রেলিয়া পাঠানোর নামে এবং মেয়েকে ব্যাংকে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে।

এই প্রতারক চক্র একইভাবে এক পুলিশ কনস্টেবলের কাছ থেকেও হাতিয়ে নেয় ১৯ লাখ টাকা।

ডিবি প্রধান জানান, অনেক মা-বাবাই সন্তানের চাকরির জন্য এতোটাই মরিয়া যে, তারা যৌক্তিক বিষয়গুলোও মাথায় রাখেন না। তাদের অসচেতনতার সুযোগ নেয় প্রতারকরা।

হারুন অর রশিদ এসব বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলেও জানায় ডিবি প্রধান।

 

একাত্তর/আরএ
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁকে...
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে চীনা চক্রের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ‘সাইবার দাসত্ব’ ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৩ জুন) দুপুরে দেশে ফিরেছেন।...
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে রাজধানী রামপুরায় এক ভয়াবহ ও নৃশংস ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। ছিনতাইকারীদের নির্মম হেঁচকা টানে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর