পল্লবী থানার পাঁচ কর্মকর্তা বদলি

আপডেট : ০৬ মে ২০২৪, ০৮:৩৭ পিএম

পল্লবী থানার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কোনো অভিযোগ ছাড়াই, বাসা থেকে থানায় তুলে এনে টাকা আদায় করে আবার ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তাদের বিরুদ্ধে। একাত্তর টেলিভিশনে এই বিষয়ে সংবাদ প্রকাশের পর এবার তাদের বদলি করা হলো।

রোববার ডিএমপি কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

আদেশে বলা হয়, এসআই (নিরস্ত্র) তাপস কুমার কুন্ডুকে উত্তরা বিভাগে, এসআই (নিরস্ত্র) মো. জুমাইতুল ইসলাম জিতুকে ওয়ারীতে (গোয়েন্দা), এসআই (নিরস্ত্র) তারিক উর রহমান শুভকে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে (গোয়েন্দা), এসআই (নিরস্ত্র) মো. এমদাদুল হককে রমনাতে এবং এসআই (নিরস্ত্র) অংকুর কুমার দাসকে তেজগাঁও-এ (গোয়েন্দা) বদলি করা হয়েছে। 

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৮ মে’র ভেতর ছাড়পত্র দিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেয়া হয়েছে। 

একাত্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৭ এপ্রিল কোনো অভিযোগ ছাড়াই আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে বাসা থেকে তুলে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ। অথচ তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলো না। 

এই ঘটনার সিসিটিভির ফুটেজে দেখা যায় ৭ এপ্রিল দুপুরে পল্লবী থানার পুলিশের একটি দল সাদা পোশাকে মীরপুর ৬ নম্বরের একটি বাসায় যায়। পুলিশ ছাড়াও এই দলে আরও দুই থেকে তিন জন ছিলেন।

বাসা থেকে আটক করা হয় আব্দুর রহিমকে। পরে গ্রেপ্তার বা আটক না দেখিয়েই তাকে থানায় রেখে পরে ছেড়ে দেয়া হয়। 

অভিযোগ আছে ৫০ হাজার টাকায় দফা করে রহিমকে ছেড়ে দেয় পুলিশ। সেই সাথে এ নিয়ে কোনো ‘বাড়াবাড়ি না করার’ হুমকি দেয়া হয় তাকে। পরে আদালতে মামলা করেন আব্দুর রহিম। এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় আদালত। 

 

 

এআর
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর