দরজা ভেঙ্গে চলচ্চিত্র পরিচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ মে ২০২৪, ০৫:১১ পিএম

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে দরজা ভেঙ্গে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৫৫) গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তিনি অবিবাহিত ছিলেন। মগবাজার দিলু রোডের একটি ভবনের পঞ্চম তলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

মঙ্গলবার রাতে তার সহকর্মীরা বাসায় গিয়ে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে মধ্যরাতের দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে তাকে মৃত অবস্থায় পায়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দেখতে পান, তিনি মৃত অবস্থায়  বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন। 

রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

তার সাথে থাকা লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, আরও কয়েকজনের সাথে মেছ করে থাকতেন আউয়াল। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অন্য কোন কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে এম এ আউয়াল ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন। এরপর তিনি পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি পরিচালনা করেন।

 

একাত্তর/জো
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার (৩ জুন)।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর