আর্কিটেকচার শিক্ষার্থীদের ভ্রমণের জন্য স্কলারশীপ 

আপডেট : ০৯ মে ২০২৪, ০৪:০৩ পিএম

২০১০ সাল থেকে প্রতি বছর আর্কিটেকচার শিক্ষার্থীদের ভ্রমণের জন্য স্কলারশীপ দিচ্ছে রফিক আজম ট্রাভেল বুরসারি। সেই ধারবাহিকতায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ভবনের মিলনায়তনে ২০২৪ সালের বিজয়ীদের অভিজ্ঞতা শোনা হয়।

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যে এই ভ্রমণ জ্ঞানচর্চার জন্যে এবং নতুন কিছু জানার জন্যে। প্রতিবছর একজন শিক্ষার্থী বাংলাদেশ থেকে বিদেশে যাবার সুযোগ পায়। 

তেমনি রফিক আজম ট্রাভেল বুরসারির শাখা 'সাতত্য' এর পৃষ্ঠপোষকতায় বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশ ভ্রমণ করেন। তারা তাদের ভ্রমণ অভিজ্ঞতা প্রজেক্টরে উপস্থাপন করেন, যা থেকে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারে। 

এ বছর বাংলাদেশের থেকে বিজয়ী একজন শিক্ষার্থীর পাশাপাশি, অষ্ট্রেলিয়ার দু'জন শিক্ষার্থী এবং শ্রীলঙ্কার একজন শিক্ষার্থী তাদের ভ্রমণ অভিজ্ঞতার কথা উপস্থাপন করেন। 

তারা বলেন, এই ভ্রমন অভিজ্ঞতা তাদের অনেকেরই জীবন পরিবর্তন করে দিয়েছে। 

যার উদ্যোগে এমন আয়োজন তিনি স্থপতি রফিক আজম, তার মতে আর্কিটেকচার শিক্ষার্থীরা যতো ভ্রমণ করবে ততোই তাদের জ্ঞানের চর্চা হবে।

আয়োজনে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুসহ আরও অনেকে। 

এআর
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া নতুনবাজার এলাকায় রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর