আবারও পেছালো অরিত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামলার রায়

আপডেট : ০৩ জুন ২০২৪, ০১:৩৯ পিএম

এবার বিচারক ছুটিতে থাকায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলার রায় ঘোষণার তারিখ আবারও পেছানো হয়েছে।

এর আগে রায় প্রস্তুত না হওয়াসহ নানা কারণে চারবার পেছানো হয়। এবার দিয়ে আলোচিত মামলার রায়টি পঞ্চমবারের মতো পেছানো হলো। 

সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটি রায় ঘোষণার জন্য ছিলো। 

তবে বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট আদালতের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। 

ছাত্রী মৃত্যুর আলোচিত ওই মামলায় আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত হলেন স্কুলের সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিনাত আক্তার।

গত বছর ২৭শে নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি-পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ২১শে জানুয়ারি ধার্য করা হয়েছিলো। ওইদিন রায় প্রস্তুত না হওয়ার কারণ দেখিয়ে আট ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। এরপর একই কারণ দেখিয়ে ফের দিন ধার্য করা করায় তিন মার্চ।

কিন্তু সেদিনও রায় প্রস্তুত না হওয়ার কারণে তা পিছিয়ে ৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত। এরপর পিছিয়ে এদিন রায়ের জন্য রাখা হয়।

২০১৮ সালের ৪ ডিসেম্বর অরিত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করেন তার বাবা দিলীপ অধিকারী। মামলায় দুই শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে অরিত্রীর কাছে মোবাইল ফোন পান শিক্ষক। মোবাইল ফোনে নকল করেছে— এমন অভিযোগে অরিত্রীর মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়।

দিলীপ অধিকারী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। অধ্যক্ষের কক্ষে গেলে তিনিও একই রকম আচরণ করেন।

এ সময় অরিত্রী দ্রুত অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে যায়। পরে শান্তিনগরে বাসায় গিয়ে বাবা-মা দেখেন, অরিত্রী তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

পরে বরখাস্ত হওয়া দুই শিক্ষকের নামে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার।

অভিযুক্তদের নির্দয় ব্যবহারে অরিত্রী আত্মহত্যায় প্ররোচিত হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ২০১৯ সালের ১০ জুলাই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর