গুলি করা কনস্টেবল মানসিকভাবে অসুস্থ: আইজিপি 

আপডেট : ১১ জুন ২০২৪, ০২:৫৬ পিএম

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় গুলি করে পুলিশ সদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত আরেক পুলিশ সদস্য কাউসার আলী মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। 

তার অসুস্থতার জানার কথা উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেন, কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ ছিলেন তবে ডাক্তারই তাকে ফিট সার্টিফিকেট দিয়েছিলো। ডিউটির জন্য উপযোগী বলে ঘোষণা দেয়ায় কাউসারকে দায়িত্বে রাখা হয়। 

শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশের গার্ডরুমে দায়িত্ব পালন করছিলেন কাউসার। 

এ সময় তিনি এসএমজি দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে কনস্টেবল মনিরুল ইসলামকে হত্যা করেন। তার গুলিতে জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন শাহরুখও আহত হন।

ওই ঘটনায় নিহত মনিরুলের ভাই কনস্টেবল মাহাবুবুল হক গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ওই ঘটনার পর পুলিশ সসস্যের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে বলা হচ্ছে। 

আর পুলিশের মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে বাহিনীটি কাজ করছে বলে এদিন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে পুলিশ নতুনভাবে কাজ করছে।

এদিকে এবার ঈদেও হাইওয়েতে কোনো যানজট হবে না বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে মহাসড়কে অবৈধ যানবাহন যেন চলাচল করতে না পারে, সেদিকে নজর দিতে হাইওয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, হাইওয়ে পুলিশকে আরো শক্তিশালী করতে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সবাইকে সড়ক আইন মেনে চলার পরামর্শ দিয়ে কামাল বলেন, চাঁদাবাজি বন্ধেও সরকার সচেষ্ট রয়েছে। 

আরবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পেপার স্প্রে করার মামলায় সাবেক যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে...
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শনিবার (২০ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ হয়।  
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর