থানা হেফাজতে ‘পুলিশ সোর্সে’র আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১১ জুন ২০২৪, ০৩:১৬ পিএম

রাজধানীতে থানা হেফাজতে মাদকের মামলা গ্রেপ্তার থাকা এক আসামি আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে পুলিশ সদস্যরা দেখে ফেলায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। 

পুলিশ বলছে, মাদকসহ আটক ও আসামির বিরুদ্ধে আগের মামলাও আছে। তবে পরিবার বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তি আগে ‘পুলিশের সোর্স’ হিসেবে কাজ করলেও এখন আর করেন না।

মঙ্গলবার সকালে খিলক্ষেত থানায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম আরিফ হোসেন (৩০)। খিলক্ষেতের কুড়াতলী উত্তর পাড়ার বাসিন্দা।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, সোমবার আরিফকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা হয়েছে।  

তিনি বলেন, সকালে আসামি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যে সে প্যান্ট খুলে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা দেখে ফেলে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

এদিকে স্ত্রীর দাবি, পুলিশ আরিফকে ইয়াবা দিয়ে আটক করে নিয়ে গেছে। সে আগে পুলিশের সোর্সের কাজ করতো, কিন্তু এখন করে না।

একাত্তর/এসি
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং  ইন্সপেক্টর জেনারেল...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর