ঢাকায় হতে পারে আট মাত্রার ভূমিকম্প: প্রতিমন্ত্রী 

আপডেট : ১২ জুন ২০২৪, ০২:৩৬ পিএম

ঢাকা মহানগরীতে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে বলে সতর্ক করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান। আর এতে রাজধানীর পাঁচ ভাগের এক ভাগ ভবন ধ্বংস হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তার। 

বুধবার বাংলাদেশের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। তার দাবি, এসব তথ্য একটি আন্তর্জাতিক গবেষণার ফলাফল। 

মুহিববুর রহমান বলেন, ঢাকায় আট মাত্রার ভূমিকম্প হলে ২০ শতাংশ ভবন ধ্বংস হতে পারে বলেও শঙ্কা রয়েছে। তবে এ জন্য ভয়ের কারণ নেই। এমন পরিস্থিতি বহুদেশে আছে। যেমন, তুরস্কে ভূমিকম্প হয়।

‘কিন্তু, তারা দুর্যোগ সহনীয় অবকাঠামো ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে। যে কারণে সমস্যা এলে তা সমাধান করার সক্ষমতা তাদের আছে,’ বলেন প্রতিমন্ত্রী। 

ভূমিকম্প হলে তার প্রভাব মোকাবিলায় দেশের শহর অঞ্চলে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবী তৈরি করতে সরকার কাজ করছে বলে জানান মুহিববুর রহমান। বলেন, ভবনগুলো যদি ধসে যায়, তাহলে সেগুলো পরিষ্কার ও মানুষকে উদ্ধার করতে আমরা ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করেছি।

এদিকে সম্প্রতি দেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সাত হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। 

বলেন, রিমাল বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল। আমরা পরিকল্পিত ও সমন্বিতভাবে এটা মোকাবিলা করেছি। 

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, সাত হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এই তথ্য পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

তবে এখনো পর্যন্ত ৯০ শতাংশ তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির এই হিসাব পাওয়া গেছে বলে জানান প্রতিমন্ত্রী। 

এদিকে বজ্রপাত মোকাবিলায় এক হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প সহাতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বলেন, বজ্রপাত মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে সচিবসহ প্রতিমন্ত্রী ফ্রান্স সফরে যাবেন। 

আরবি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
রাজধানীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকার পালিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে ভবন পরিদর্শনে গিয়ে তিন মালিকের কারও দেখা পাননি রাজধানী উন্নয়ন...
এবারের ভূমিকম্পই কয়েক দশকে ঢাকা ও আশেপাশের এলাকায় হওয়া সবচেয়ে শক্তিশালী ও সর্বোচ্চ মাত্রার বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 
ভয়াবহ ভূমিকম্পে দেয়াল ধসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম ও গুরুতর আহত নুসরাত আক্তারকে দেখতে শুক্রবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর