ভূমিকম্পে আহতদের দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১:৫১ পিএম

ভয়াবহ ভূমিকম্পে দেয়াল ধসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম ও গুরুতর আহত নুসরাত আক্তারকে দেখতে শুক্রবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজাহার শাহীন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন। আহত নুসরাত আক্তার মাথার ডান অংশ, চোখ ও ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এসময় ডা. মো. রফিকূল ইসলাম চিকিৎসাধীন নুসরাত আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

একইদিনে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামীম ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে সেখানে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। তিনি হামীম ও হামীমের চিকিৎসকদের কাছে হামীমের শারীরিক অবস্থার খোঁজ নেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফায়েজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগে আবাসিক সার্জন ডা. মাহবুবুর রহমান সজীব, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নোমান আজিজি খান, সাধারন সম্পাদক ডা. বাদশা, ডা. রায়হান, ডা. পিয়াস, ডা. মমী, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ, রেজোয়ান, তাজিম সাজিদসহ অন্যান্যরা।

আরবিএস
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর